ইউরোপা লিগে জয়ে শুরু আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩০

গোল উদযাপন করছে আর্সেনাল দর্শক-সমর্থকদের ঝামেলার কারণে ইউরোপা লিগের প্রথম ম্যাচ নিয়ে দেখা দিয়েছিল সংশয়। শেষ পর্যন্ত মাঠে গড়ায় আর্সেনাল-কোলনের ম্যাচ। যে ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে গানাররা।

ইউরোপা লিগের প্রথম ম্যাচই মুখোমুখি হলো অপ্রীতিকর ঘটনার। টিকিট ছাড়াই  স্টেডিয়ামে ‍ঢুকে পড়েছিল দর্শকরা। চারদিক হৈ-হুল্লোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়েছিল। গ্রেফতার করা হয় চারজনকে। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের মনে ম্যাচ শুরু নিয়ে আশঙ্কা দেখা দেয়। শুধু দর্শকরা নয়, প্রতিপক্ষ তাকে ভড়কে দেয় প্রথম গোল করে। ৯ মিনিটে ৪০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন কোলনের জন কর্দোবা। তবে ঘুরে দাঁড়ায় আর্সেনাল।

বিরতির পর ৪৯ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান বেঞ্চ থেকে উঠে সিড কোলাসিনাক। একার চেষ্টায় চমৎকার এক গোল করে দলকে এগিয়ে নেন অ্যালেক্সিস সানচেজ। হেক্টর বেয়ারিনের তৃতীয় গোলে স্বাগতিকরা নিশ্চিত করে তিন পয়েন্ট। দারুণ এ জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে গানাররা।

আন্দ্রে সিলভার হ্যাটট্রিকে এসি মিলান ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অস্ট্রিয়া ভিয়েনাকে। ‘ডি’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালিয়ান ক্লাবটি। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম