নেইমারের সঙ্গে আমার কোনও ঝামেলা নেই: কাভানি

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৩

পেনাল্টি কিক নিয়ে তৈরি হওয়া বিতর্কের সেই দৃশ্য এদিনসন কাভানি ছিলেন আগে থেকে, গ্রীষ্মের দলবদলে নেইমার-কাইলিয়ান এমবাপেকে দলে ভিড়িয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগই বানিয়েছে প্যারিস সেন্ত জার্মেই। যদিও এই ত্রয়ী কতটা সফল হবে, সেটা নিয়ে সন্দিহান এখন ফুটবল বিশ্ব। পেনাল্টি কিক নিয়ে নেইমার ও কাভানির মধ্যে তৈরি হওয়া সম্পর্কের টানাপোড়েনে চিন্তিত খোদ পিএসজি সমর্থকরাও। কারণ ফ্রান্সের বিখ্যাত পত্রিকা ‘লেকিপ’-এর খবর, অলিম্পিক লিওঁর বিপক্ষে মাঠে কথার লড়াইয়ে জড়িয়ে পড়া নেইমারের সঙ্গে ড্রেসিংরুমেও বাদানুবাদের জড়িয়েছিলেন কাভানি। যদিও খবরটি উড়িয়ে দিয়ে উরুগুইয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের সঙ্গে কোনও ঝামেলা নেই তার।

ঝামেলার শুরুটা সেন্ত এতিয়েনের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে। ১৮ মিনিটে পাওয়া পেনাল্টি নিতে কাভানি এগিয়ে গেলে নেইমারও নিতে চেয়েছিলেন স্পট কিক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে অল্পতে বোঝাতে পেরেছিলেন কাভানি সে সময়। যদিও পেনাল্টি কিকের ওই রেশটা সম্ভবত থেকেই গিয়েছিল নেইমারের মধ্যে। এক ম্যাচ পর লিওঁর বিপক্ষে দ্বিতীয়ার্ধে পিএসজির পাওয়া ফ্রি-কিকে বল কাড়াকাড়ি পর্যন্ত হয় কাভানি ও দানি আলভেসের মধ্যে। সেটা আরও জটিল হয় পেনাল্টি কিক নিয়ে নেইমারের অসন্তুষ্টি হওয়ার দৃশ্যে।

ব্রাজিলিয়ান তারকা স্পট কিক নিতে চাইলেও কাভানি দেননি তা। ওই ঘটনার পর ম্যাচ শেষে ড্রেসিংরুমে পিএসজির এই দুই তারকা কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন বলে খবর ‘লেকিপ’-এর। যদিও খবরটি অস্বীকার করে কাভানি বলেছেন, ‘এই ঘটনা বানানো হয়েছে। জানি না কেন এই ধরনের গল্প বানানো হচ্ছে। বাস্তবটা হলো, এই ধরনের বিষয় স্বাভাবিক ঘটনা, ফুটবলে এমনটা ঘটেই থাকে।’

নেইমারের সঙ্গে কোনও ঝামেলা না থাকার বিষয়টিও স্পষ্ট করেছেন উরুগুইয়ান তারকা, ‘এইমাত্র আমার ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টা জানতে পারলাম যে কাভানি নাকি কাউকে পেনাল্টি নিতে দেয় না। যে কারণে নেইমারের সঙ্গে আমার ঝামেলা হয়েছে। সত্য হলো, নেইমারের সঙ্গে আমার কোনও ঝামেলা নেই।’

কাভানি যতই অস্বীকার করুক, লিওঁর বিপক্ষে পেনাল্টি কিক নেওয়া নিয়ে যে দৃশ্য দেখেছে ফুটবল বিশ্ব, তাতে নির্ভার থাকার সুযোগ নেই পিএসজি কিংবা কোচ উনাই এমেরির! গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের