স্পেনও নিশ্চিত করলো বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০১৭, ১০:২১আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১০:৩৫

স্পেনের গোল উদযাপন আলবেনিয়াকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে স্পেন। ঘরের মাঠে শুক্রবার সফরকারীদের ৩-০ গোলে হারিয়েছে ‘লা রোজারা’। এই জয়েই টানা ১১বারের মতো ‍বিশ্বকাপের মূল পর্বে উঠল ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

জিতলেই ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত, এমন সমীকরণ সামনে রেখে আলবেনিয়ার বিপক্ষে নেমেছিল স্পেন। ঘরের মাঠে খেলা হওয়ায় সবদিক থেকেই এগিয়ে ছিল হুলেন লোপেতেগির দল। প্রথমার্ধেই তারা একরকম নিশ্চিত করে ফেলেছিল জয়। যে ৩ গোলে জিতেছে, তার সবগুলোই হয়েছে প্রথমার্ধে।

শুরুটা হয় ১৬তম মিনিটে। যখন রোদ্রিগোর লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত সময় কাটানো এই উইঙ্গারের গোলের উৎসব থামতে না থামতেই আবার স্পেনের উদযাপন। মিনিট তিনেক পর স্কোরশিটে নাম তোলেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা।

প্রথমার্ধের এই পারফরম্যান্সই ৩-০ গোলের জয় এনে দেয় স্পেনকে। যাতে ইউরোপিয়ান অঞ্চল থেকে চতুর্থ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে। এ নিয়ে টানা ১১বার বিশ্বকাপের মূল পর্বে উঠল ‘লা রোজা’। ১৯৭৪ আসরের পর থেকে সব বিশ্বকাপ খেলেছে স্প্যানিশরা। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের