‘প্রিয়’ প্রতিপক্ষ অ্যাতলেতিকোর সামনে মেসি

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ২০:১০আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২০:১০

অ্যাতলেতিকোর বিপক্ষে মেসি আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে আবার মাঠে নামছে বার্সেলোনা। শুরুতেই পড়তে হচ্ছে কঠিন পরীক্ষার সামনে। লা লিগার শতভাগ জয় ধরে রাখার মিশনে শনিবার তারা যাবে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও লিওনেল মেসির ভীষণ পছন্দ আবার মাদ্রিদের ক্লাবটি। গোলের পরিসংখ্যান বলছে অ্যাতলেতিকোর বিপক্ষে ২৭বার লক্ষ্যভেদ করেছেন আর্জেন্টাইন তারকা। লা লিগার হিসাবে গড়ে প্রত্যেক ম্যাচেই মেসি গোল করেছেন অ্যাতলেতিকোর বিপক্ষে।

লা লিগার দলগুলোর মধ্যে মেসির সবচেয়ে পছন্দের সেভিয়া। এই দলটির বিপক্ষে করা ২৯ গোলের পরই তার ‘প্রিয়’ প্রতিপক্ষ অ্যাতলেতিকো। ‘লস রোজিব্ল্যাঙ্কোদের’ বিপক্ষে তার গোল ২৭টি। সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি শনিবার। শুধু লা লিগার হিসাবে এলে মাদ্রিদের ‘ছোটদের’ বিপক্ষে মেসির পারফরম্যান্স আরও দুর্দান্ত। অ্যাতলেতিকোর বিপক্ষে লিগের ২২ ম্যাচে তার লক্ষ্যভেদ ২২টি।

চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে আছেন মেসি। লা লিগায় ইতিমধ্যে ৭ ম্যাচে নামের পাশে যোগ করেছেন ১১ গোল। সবমিলিয়ে ২০১৭-১৮ মৌসুমে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর গোল সংখ্যা ১৪টি। ক্লাবের সঙ্গে জাতীয় দলের জার্সিতেও উজ্জ্বল আলো ছড়িয়েছেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে তুলে নিয়েছেন বিশ্বকাপে। সেই আত্মবিশ্বাস সঙ্গী করে এবার তিনি মুখোমুখি হচ্ছেন ‘প্রিয়’ প্রতিপক্ষ অ্যাতলেতিকোর বিপক্ষে। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী