মির করপোরেট ফুটবলের সেমিফাইনালে স্টার্লিং গ্রুপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ০০:৪৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ০১:০০

মির করপোরেট ফুটবলের সেমিফাইনালে স্টার্লিং গ্রুপ মির করপোরেট ফুটবল ফিয়েস্তার চতুর্থ আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্টার্লিং গ্রুপ। বুধবার উত্তরার টার্কিশ ইন্টারন্যাশনাল হোপ স্কুল মাঠে তারা সিটি ব্যাংককে টাইব্রেকারে হারিয়েছে ৪-৩ গোলে।

নির্ধারিত সময় কোনও দলই গোলের দেখা পাইনি। যার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। স্টার্লিংয়ের গোলরক্ষক মিজান ম্যাচ সেরা নির্বাচিত হন।

স্টার্লিং ছাড়াও কমফিট কম্পোজিট নিট, বান্ডো ডিজাইন এবং মিচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক সেমিফাইনাল নিশ্চিত করেছে।

রাহুলের জোড়া গোলে নিও জিপারকে ৩-১ গোলে হারায় মিচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক। অন্যদিকে বান্ডো ডিজাইন ৪-০ গোলে বঙ্গো বিডি ও কমফিট কম্পোজিট নিট ৪-০ গোলে হারিয়েছে থেরাপ বিডিকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্লেট ক্যাটাগরির কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে করপোরেট আমান্ত্রণমূলক একাদশ লড়বে সোল্সশেয়ারের বিপক্ষে, নেসলে খেলবে আটিএইচএস-এর বিপক্ষে, বঙ্গো বিডি লড়বে নিও জিপার এবং সিটি ব্যাংক খেলবে থেরাপ বিডি’র বিপক্ষে।

‘মির করপোরেট ফুটবল ফিয়েস্তা’ টুর্নামেন্টের এবারের আসরে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে ট্রেন্ডজ ফ্যাশন হাউস ও সিটি ব্যাংক। টুর্নামেন্টের আয়োজনে রয়েছে লিও এন্টারটেইনমেন্ট, বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে ভিনা মিল্ক। এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন এবং রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেডিও স্বাধীন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী