প্রিমিয়ার লিগ জিততে ফিরেছি: ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৭, ১৫:২৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৫:২৬

প্রিমিয়ার লিগ জিততে ফিরেছি: ইব্রাহিমোভিচ নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ফ্রান্সের শীর্ষ লিগে খেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সব দেশেই শীর্ষ ঘরোয়া ফুটবলে শিরোপার স্বাদ পেয়েছেন। ইংল্যান্ডে এসে শিরোপা ছাড়া বিদায় নেন কী করে! তাই আবারও ফিরেছেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে। প্রথম মৌসুমে কমিউনিটি শিল্ড, ইউরোপা লিগ ও ইএফএল কাপ জেতা হলেও প্রিমিয়ার লিগ শিরোপায় হাত দিতে পারেননি সুইডিশ স্ট্রাইকার। এবার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতেই কোচ হোসে মরিনহো ও ক্লাব কর্তৃপক্ষকে রাজি করালেন আরও এক বছরের চুক্তিতে সই করার জন্য।

পিএসজি, এসি মিলান ও বার্সেলোনার সাবেক তারকা ইংলিশ ক্লাবের সঙ্গে গত মৌসুমে সব মিলিয়ে ২৮ গোল করেছিলেন। কিন্তু গত এপ্রিলে গুরুতর ইনজুরি তাকে ছিটকে দেয় ইউরোপা লিগের ফাইনাল থেকে। তার ভবিষ্যত নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। ম্যানইউর সঙ্গে চুক্তি শেষ হলেও লক্ষ্যে অটল থাকায় নতুন করে কাগজে সই করলেন ইব্রাহিমোভিচ।

দৃঢ়কণ্ঠে ৩৬ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘যেটা শুরু করেছিলাম, তা শেষ করতে আমি ফিরে এসেছি।’ ডিসেম্বরে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবেন আশাবাদী ইব্রাহিমোভিচ, ‘প্রথম মৌসুমে তিনটি শিরোপা পেয়েছি। কিন্তু যেমন শেষ চেয়েছিলাম, তেমনটা হয়নি। এখন লক্ষ্য প্রিমিয়ার লিগ, ওটা জিতেই আমি শেষ করতে চাই।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী