পিতৃত্ব রোনালদোর জীবনে এনেছে নতুন দৃষ্টিভঙ্গি

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৭, ১৩:২৭আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৫:১০

তিন সন্তানের সঙ্গে রোনালদো প্রথম সন্তান ক্রিস্তিয়ানো জুনিয়রের বয়স এখন ৭। ২০১০ সালে প্রথমবার বাবা হয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এখন তিনি তিন সন্তানের বাবা। গত জুনে যমজ সন্তান হিসেবে তার ঘর আলোকিত করেছে মাতেও ও ইভা। প্রথম দুই ছেলে ও এক মেয়ের মায়ের পরিচয় গোপন রাখলেও বান্ধবী হোর্হিনা রদ্রিগেসের গর্ভে রোনালদোর চতুর্থ সন্তান। অনাগত মেয়ের নাম রেখেছেন আলানা মার্তিনা। পিতৃত্বের স্বাদ প্রতিনিয়ত তার জীবন সম্পর্কে অন্য দৃষ্টিভঙ্গি এনে দিচ্ছে স্বীকার করলেন পর্তুগিজ উইঙ্গার।

এক ধরনের ‘নমনীয়তা’ মনের মধ্যে তৈরি হচ্ছে জানালেন রোনালদো, ‘আমার পরিবার বড় হচ্ছে। সত্যি এটা আমার জীবনের অন্যতম সেরা পাওয়া। আমি প্রত্যেক সেকেন্ড উপভোগ করি।’

হোলা! ম্যাগাজিনকে ফিফা বর্ষসেরা বলেছেন, ‘পিতৃত্ব আমাকে ভালোবাসতে শিখিয়েছে, যার অস্তিত্ব আমি কখনও বুঝিনি। এটা আমাকে নমনীয় করেছে এবং জীবনে আসলে কী প্রয়োজন, সেই সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।’ মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী