খেলা শেষে কোচ হওয়ার ইচ্ছা জাভির

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৭, ১৪:১৫আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৪:১৫

জাভি হের্নান্দেজ বয়সের ভারে ক্লান্ত বোধ করছেন জাভি হের্নান্দেজ। কাতার স্টার্স লিগে আল সাদের হয়ে খেললেও এবার নতুন কিছু করার চিন্তাভাবনা আসছে তার মাথায়। ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এই মৌসুমে। এরপর খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দেবেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার। তবে ফুটবলের সঙ্গে থাকবেন তিনি কোচিং দিয়ে। আগামী মৌসুমে কোচ হতে চান জাভি।

বার্সার সঙ্গে ২৪ বছরের সম্পর্কের ইতি টেনে ২০১৫ সালে আল সাদে যোগ দেন জাভি। এ বছর সেখানে আমির অব কাতার কাপ, কাতার ক্রাউন প্রিন্স কাপ ও শেখ জসিম কাপ জিতেছেন। ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৫৬ ম্যাচে ১৩ গোল করা জাভির এটাই শেষ মৌসুম। তারপর নতুন এক অধ্যায়ে পা রাখতে চান ৩৭ বছর বয়সী।

মুন্দো লিও’কে বিশ্বকাপ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘আমার সৌভাগ্য যে ইনজুরিতে পড়িনি এখানে। এই মৌসুম শেষে আমার ক্যারিয়ার শেষ হবে, যেমনটা স্বাভাবিকভাবে হয়। কাতার আমাকে খেলার সুযোগ করে দিয়েছিল। এখন আমি অনেক বেশি ক্লান্ত, সেরে ওঠা কষ্টের। ফুটবলার হিসেবে এটাই আমার শেষ মৌসুম। আগামী বছর কোচিং লাইসেন্স নেওয়ার ইচ্ছা আছে। আমি কোচ হতে চাই।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম