মেসির কাছে থিয়াগো ‘ভালো’, মাতেও ‘দুষ্টু’

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৩১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৭

মেসির কোলে মাতেও ও থিয়াগো ৫ বছরের ছেলে থিয়াগো, আর মাতেওর বয়স কেবল ২। দুই ছেলেকে নিয়ে পারিবারিক সময় বেশ ভালো কেটে যাচ্ছে লিওনেল মেসির। স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জোর গর্ভের তৃতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তিনি। সে কেমন হবে? হয়তো এখনই দুশ্চিন্তায় পড়ে গেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

মেসির দুশ্চিন্তার কারণ থিয়াগো ও মাতেও সম্পূর্ণ উল্টো চরিত্রের! যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। বাবার চোখে ‘ভালো ছেলে’ থিয়াগো, আর ‘দুষ্টুর শিরোমণি’ ছোট্ট মাতেও।

দুইজনের আচার-আচরণ একেবারে ভিন্ন হওয়ায় অবাক মেসি, ‘তারা একেবারে আলাদা। থিয়াগো বিস্ময়কর। সে খুব ভালো ছেলে।’

আর মাতেও? তাকে সামলানোই মুশকিল হয়ে ওঠে মেসির জন্য, ‘সে একেবারে অন্যরকম। বলা যায়, দুষ্টুর শিরোমণি। তারা একে অন্যের চেয়ে কতটা আলাদা, দেখতে ভালো লাগে।’

থিয়াগোকে নিয়ে মেসি আরও বলেছেন, ‘সে গাড়ি ও মোটরসাইকেল অনেক বেশি বেশি পছন্দ করে। ফুটবলও ভালোবাসে, কিন্তু কম খেলে এবং ক্লান্ত হয়ে পড়ে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম