গোল-লাইন প্রযুক্তি স্থগিত করলো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০১৮, ১৩:৩১আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৩:৩১

গোল-লাইন প্রযুক্তি স্থগিত করলো ফ্রান্স পরীক্ষামূলক পদ্ধতিতে গোল-লাইন প্রযুক্তি ব্যবহারে গত ডিসেম্বরে সিদ্ধান্ত নিয়েছিল ফরাসি ফুটবল লিগের বোর্ড। কিন্তু ফলপ্রসূ না হওয়ায় এ প্রযুক্তি স্থগিত করার ঘোষণা তারা দিলো বৃহস্পতিবার।

বুধবার লিগ কাপে দুটি গোলে এ প্রযুক্তি সঠিক সঙ্কেত দিতে ব্যর্থ হয়েছিল। তারপরই এ সিদ্ধান্ত নিলো এলএফপি (লিড ডি ফুটবল প্রফেশনাল)।

এই সংগঠনের মহাপরিচালক দিদিয়ের কুইলত বলেছেন, ‘দুর্ভাগ্যবশত গত রাতে এমিয়েঁ-পিএসজি ও অ্যানজেস-মঁপেইর ম্যাচে গোল-লাইন প্রযুক্তি গুরুতর ‍দুটি ভুল করেছে।’ এমিয়েঁর বিপক্ষে পিএসজির দ্বিতীয় গোলের সময় এ প্রযুক্তি রেফারির ঘড়িতে সঙ্কেত দেয়নি। আরেক ম্যাচে গোল না হওয়ার পরও রেফারির ঘড়িতে ভুল সঙ্কেত দিয়েছে এ প্রযুক্তি।

এ প্রযুক্তির দায়িত্বে থাকা কোম্পানি গোলকন্ট্রোলকে গত মাসেই হুঁশিয়ারি দিয়েছিল এলএফপি। তারপরও এমন ঘটনায় প্রতিষ্ঠানটির প্রতি ক্ষোভ প্রকাশ করেছে ফরাসি ফুটবল লিগের শীর্ষ সংস্থা। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম