রোনালদোর মতে বার্সা ছেড়ে পিছিয়ে গেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০১৮, ১৬:৪৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৭:২৫

রোনালদোর মতে বার্সা ছেড়ে পিছিয়ে গেছেন নেইমার প্যারিস সেন্ত জার্মেইয়ে গিয়ে আরও ঝলমলে নেইমার। যদিও বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদোর মতে, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছে তাকে।

২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিজেও খেলেছেন বার্সেলোনার জার্সিতে। এক মৌসুম কাটিয়ে লা লিগার ৩৭ ম্যাচে করেছিলেন ৩৪ গোল। ব্রাজিল জাতীয় দলের পূর্বসূরির পথ ধরে নেইমারও নাম লিখিয়েছিলেন কাতালান ক্লাবটিতে। যদিও রোনালদোর মতো এক মৌসুম নয়, লম্বা সময় ধরেই ছিলেন তিনি ন্যু ক্যাম্পে। চার মৌসুম কাটিয়ে হঠাৎই গত গ্রীষ্মের দলবদলে পাড়ি দিয়েছেন নেইমার পিএসজিতে। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে ফরাসি ক্লাবে যোগ দেন ২২২ মিলিয়ন ইউরোতে।

মেসির ছায়া থেকে বেরিয়ে নিজের ফুটবল উন্নতির জন্য নেইমার সিদ্ধান্তটি নিয়েছেন বলে মনে করেন ফুটবল বিশ্লেষকরা। যদিও সিদ্ধান্তটা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য যুক্তিপূর্ণ হয়েছে কিনা, তাতে সন্দেহ আছে রোনালদোর। বার্সেলোনার মতো ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটা নেইমারকে পিছিয়ে দিয়েছে বলেও মনে করেন তিনি। ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার পর নেইমার পিএসজির জার্সিতে ২০ গোল করার পরও সাবেক ব্রাজিলিয়ান তারকা জিকোর কাছে দেওয়া ইউটিউব সাক্ষাৎকারে রোনালদোর দাবি, ‘খেলোয়াড়ি দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্তটা (নেইমারকে) পিছিয়ে দিয়েছে। যদিও এখানে চ্যালেঞ্জটাও রয়েছে, যেটা প্রত্যেকেই নিতে চায়।’

বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে যোগ দেওয়ার উদাহরণ টেনে রোনালদো বললেন, ‘একটা সময় আমিও বার্সেলোনায় খেলেছি এবং তারপর চলে যাই ইন্টারে, যখন ইতালিয়ান লিগ ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে