‘প্যারিসে কিসের মুখোমুখি হবে, জানে না রিয়াল’

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৮

এমেরি সতর্ক করলেন পিএসজিকে ৩-১ গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ হেরে এসেছে প্যারিস সেন্ত জার্মেই। কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে হলে ফিরতি লেগে পার্ক দি প্রিন্সেসে জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে। কাজটা কঠিন হলেও আগামী ৬ মার্চের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পিএসজি কোচ উনাই এমেরি।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় পিএসজির সবাই প্রস্তুত। এজন্য এমেরি পাশে চাইলেন ভক্ত-সমর্থকদের পূর্ণ সমর্থন। এর আগে মার্শেইর বিপক্ষে লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ কোয়ার্টার ফাইনালে খেলবে পিএসজি।

সামনের তিন কঠিন ম্যাচের জন্য দলকে উজ্জীবিত রাখতে নিজের ওয়েবসাইটে একটি বার্তা দিয়েছেন এমেরি, ‘এই মৌসুমের বেশির ভাগ খেলায় প্রমাণ করেছি, আমরা এটা করতে পারি। এটা সত্যি যে, পার্ক দি প্রিন্সেসে আমরা আরও অনেক বেশি শক্তি অনুভব করি। এই মৌসুমে এখানে আমরা ১৭ ম্যাচ জিতেছি।’

পরের বক্তব্যে দুই প্রতিপক্ষকে হুঁশিয়ার করলেন পিএসজি কোচ, ‘মার্শেই ও রিয়াল মাদ্রিদ জানে, প্যারিসে তাদের আসতে হবে। কিন্তু জানে না তারা কিসের মুখোমুখি হবে। এই দুই বড় ম্যাচ তাদের জন্য, যারা আমাদের পাশে থাকবে।’

দল তাদের সেরাটা ঢেলে দিবে বিশ্বাস এমেরির, ‘আমাদের দল নিবেদিত ও প্রত্যয়ী, কিন্তু এই কয়েকটি ম্যাচে এটা তাদের মধ্যে থাকবে আরও বেশি। এখানে আমরা আমাদের সব চেষ্টা ঢেলে দেবো। আমরা অতীত বা ভবিষ্যতের কথা চিন্তা করতে চাই না, কেবল যে ম্যাচ খেলবো সেটা নিয়ে ভাবতে চাই।’ মার্কা, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের