‘দক্ষিণ এশিয়ার মেসি’কে ঠেকাতে পারবে আবাহনী?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৮, ২১:০৫আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২১:০৯

আলী আশফাক ৩৩ বছর বয়সে একজন ফুটবলারের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হয় সাধারণত। আলী আশফাক কিন্তু এই বয়সেও স্বমহিমায় উজ্জ্বল। মালদ্বীপের জাতীয় দল হোক কিংবা নিউ রেডিয়েন্ট ক্লাব, সবখানেই তার দুর্দান্ত পারফরম্যান্স। বুধবার এএফসি কাপে ‘দক্ষিণ এশিয়ার মেসি’ নামে পরিচিত আশফাককে ঠেকাতে মরিয়া ঢাকা আবাহনী।

ছয়টি সাফ ফুটবল খেলে সর্বোচ্চ ২০ গোল করা আশফাক ২০০৯ সালে সর্বশেষ এসেছিলেন ঢাকায়। ৯ বছর পর তার ওপরেই পাদপ্রদীপের আলো। মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আশফাক প্রসঙ্গে আবাহনীর কোচ সাইফুল বারী টিটু বললেন, ‘আশফাক ওদের অন্যতম সেরা খেলোয়াড়। ২০১৪ সালে সে মালয়েশিয়ার একটি দলের হয়ে টটেনহ্যামের বিপক্ষে খেলেছিল, ম্যাচসেরাও হয়েছিল। অবশ্য নিউ রেডিয়েন্টের আলী ফাসির ও মোহাম্মদ উমারের কথা ভুলে গেলে চলবে না। তবে আশফাক একটু অন্যরকম, সে যে কোনও সময় প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে।’

ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৩৯১ গোল করেছেন আশফাক। জাতীয় দলের জার্সিতে তার গোল ৫২টি। নিউ রেডিয়েন্টের স্প্যানিশ কোচ অস্কার ব্রুসান তো তার প্রশংসায় পঞ্চমুখ, ‘আলী আশফাক আমাদের দলের অপরিহার্য খেলোয়াড়। ইনজুরি থেকে সেরে উঠে সে ভালো ফর্মে আছে। মালদ্বীপ লিগে শেষ ম্যাচেও গোল করেছিল সে।’

আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু অবশ্য শুধু আশফাককে নিয়ে ভেবে বিপদে পড়তে রাজি নন। তার কথা, ‘আমাদের সবার দিকে দৃষ্টি দিতে হবে,  শুধু আশফাকের দিকে তাকালে হবে না।  নিউ রেডিয়েন্টে স্প্যানিশ সহ বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। কালকের ম্যাচে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের