দেম্বেলেকে নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ১৬:৫৭আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৭:৩৮

উসমান দেম্বেলে মাঠের যেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি উসমান দেম্বেলে। এর মধ্যেই আবার স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে মাঠের বাইরে তার ‘বাজে’ আচরণের। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে জানিয়েছেন ফরাসি উইঙ্গারকে নিয়ে তারা খুশি।

বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ১০৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়ে মোটেও সুবিধা করতে পারেননি দেম্বেলে। মাঠে ঠিকঠাক নামার আগেই পড়েন ইনজুরিতে। সব মিলিয়ে বার্সেলোনার সমর্থকরা খুব একটা সন্তুষ্ট নন এই ফরোয়ার্ডকে নিয়ে। মাঠের বাজে পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও নাকি দেম্বেলের ‘পারফরম্যান্স’ সন্তোষজনক নয়। স্প্যানিশ সংবাদমাধ্যমে ছাপা হওয়া এই খবর অবশ্য উড়িয়ে দিয়েছেন বার্সেলোনার কোচ ভালভারদে।

বুধবার টাইব্রেকারে এস্পানিওলকে হারিয়ে কাতালান কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। ওই ম্যাচে ৬৩ মিনিট মাঠে থাকা দেম্বেলে সম্পর্কে বার্সা কোচের বক্তব্য, ‘এই প্রশ্ন আমাকে অবাক করেছে। সব খেলোয়াড়রা মাঠের বাইরে খুব পেশাদার, তাদের মধ্যে দেম্বেলেও আছে। আমরা তাকে নিয়ে খুশি এবং সে আমাদের সামনে অনেক সাহায্য করবে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী