পোর্তোর সঙ্গে আরও এক বছর ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৮, ১৫:২৬আপডেট : ১৮ মে ২০১৮, ১৫:২৬

পোর্তোর সঙ্গে আরও এক বছর ক্যাসিয়াস ২০১২-১৩ মৌসুমের পর পোর্তোকে প্রথম লিগ শিরোপা জেতানোর পর ইকার ক্যাসিয়াসের বিদায়ের গুঞ্জন উঠেছিল। কিন্তু থেকে গেলেন তিনি। আরও এক বছরের জন্য তার সঙ্গে নতুন চুক্তি করেছে পর্তুগিজ চ্যাম্পিয়নরা।

গত বৃহস্পতিবার চুক্তি নবায়ন করেন স্প্যানিশ গোলরক্ষক। ২০১৫ সালে রিয়াল মাদ্রিদ থেকে এই ক্লাবে নাম লিখেন বিশ্বকাপ ও ইউরো জয়ী স্প্যানিশ তারকা।

বেনফিকাকে হটিয়ে পোর্তোকে সিংহাসনে ফেরানোর এই মৌসুমে ২০ ম্যাচ খেলেছেন ক্যাসিয়াস।

এই রবিবার ৩৭তম জন্মদিন পালন করতে যাচ্ছেন ক্যাসিয়াস। তার আগে এই চুক্তি হওয়ায় ভীষণ আনন্দিত তিনি।

ক্লাব ও ভক্তদের কৃতজ্ঞতা জানালেন ক্যাসিয়াস, ‘আরও এক বছর বেশি এখানে থাকতে পেরে আমি খুব খুশি। চমৎকার একটি ক্লাব ও শহরে থাকতে পারা দারুণ। প্রথম দিন থেকেই তারা আমাকে স্বাগত জানিয়েছেন।’

পোর্তো ছাড়ার গুঞ্জনে কান দেননি ক্যাসিয়াস। সবসময় এই ক্লাবে থেকে যাওয়ার ইচ্ছা ছিল তার। সেটা পূরণ হওয়ায় খুব খুশি তিনি। আর এবার কাঙ্ক্ষিত শিরোপা জেতায় পোর্তোয় থাকার ইচ্ছা আরও প্রবল হয়েছে তার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক