সালাহকে নিয়ে সুখবর দিলো মিশর

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০১৮, ১২:২৭আপডেট : ৩১ মে ২০১৮, ১২:৩০

সালাহ বিশ্বকাপে দেখা যাবে মোহাম্মদ সালাহকে, তবে পুরোটা সময় নয়। মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পাওয়া কাঁধের চোট সর্বোচ্চ তিন সপ্তাহ মাঠের বাইরে রাখবে তাকে।

ইএফএ ফেসবুক পেজ জানায়, ‘চিকিৎসক মোহাম্মদ আবু উলা নিশ্চিত করেছেন, ইনজুরির কারণে সালাহর অনুপস্থিতিতি তিন সপ্তাহের বেশি হবে না।’

এই সময়ে ‘এ’ গ্রুপে সালাহ খেলতে পারবেন না প্রথম দুই ম্যাচ। ২৫ জুন সৌদি আরবের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগে হয়তো দেখা যেতে পারে তাকে। অবশ্য মিশর নকআউট পর্বে উঠলে তার বিশ্বকাপে খেলার সুযোগটা বাড়বে আরও।

বুধবার লিভারপুলের রুবেন পন্স জানান, প্রাথমিকভাবে এক মাসের জন্য সালাহর ছিটকে যাওয়ার শঙ্কা ছিল। কিন্তু চিকিৎসা ঠিকভাবে চললে আরও দ্রুত হতে পারে তার ফেরা।

আগামী ২০ জুনের মধ্যে সালাহকে মাঠে দেখা যাবে প্রত্যাশা করা হচ্ছে। চিকিৎসা নিতে স্পেন গিয়েছিলেন তিনি। তবে বুধবারই দলের সঙ্গে যোগ দেন। সেখানে আপাতত দর্শক হয়ে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের