‘আর্জেন্টিনায় মেসির প্রমাণের কিছু নেই’

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০১৮, ১২:০৬আপডেট : ০১ জুন ২০১৮, ১২:০৬

‘আর্জেন্টিনায় মেসির প্রমাণের কিছু নেই’ আর্জেন্টিনায় কোনও সেরা অর্জন নেই বলে সমালোচনা শুনতে হয় লিওনেল মেসিকে। কিন্তু ডিয়েগো ম্যারাডোনা মনে করেন, আর্জেন্টিনায় প্রমাণের কিছুই নেই বার্সেলোনা ফরোয়ার্ডের।

চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপাবঞ্চিত হয় আর্জেন্টিনা। তারপর দুইবার কোপা আমেরিকার ফাইনালে গিয়েও ছোঁয়া হয়নি শিরোপা। এই ব্যর্থতা ঘোচাতে এবার রাশিয়ায় যাচ্ছে দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা। কিন্তু তারা শিরোপা জিতুক বা না জিতুক মেসিকে বিশ্বকাপ উপভোগ করতে পরামর্শ দিলেন ম্যারাডোনা।

দুর্দান্ত ফর্মে থাকা মেসির নেতৃত্বে এবার আর্জেন্টিনা শিরোপার দৌড়ে এগিয়ে থাকলেও ম্যারাডোনা ফেভারিট মানছেন না। কারণটা অমনিস্পোর্টকে জানালেন সাবেক অধিনায়ক, ‘আমি মেসিকে কেবল খেলার উপদেশ দেবো, যেন সে খেলাটা উপভোগ করে। সমালোচনা ভুলে থাকতে হবে তাকে, বিশ্বকাপ সে জিতুক বা না জিতুক।’

ম্যারাডোনা আরও যোগ করেছেন, ‘তার আর প্রমাণ দেওয়ার কিছু নেই। তাকে মাঠে কেবল খেলা উপভোগ করতে হবে। আমি সাম্পাওলি সম্পর্কে তেমন জানি না। কিন্তু আমি জানি দলে অনেক খেলোয়াড় আছে যারা সবকিছু দেবে।’

আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন না ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী তারকা, ‘আমি জানি চ্যাম্পিয়ন হতে ভালো একটা সুযোগ তাদের আছে। কিন্তু আমি তাদের (আর্জেন্টিনা) ফেভারিট মানি না কারণ ফেভারিটরা কখনও জিততে পারে না।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম