‘নাম্বার ওয়ান ফেভারিট ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০১৮, ১১:৪৯আপডেট : ০২ জুন ২০১৮, ১২:০৬

সের্হিয়ো বুশকেৎস বার্সেলোনার হয়ে সাফল্যময় মৌসুম পার করে সের্হিয়ো বুশকেৎসের নজরে এখন বিশ্বকাপ। ১৪ জুন থেকে রাশিয়ায় বসতে যাওয়া এবারের আসরে তার দল স্পেনকে ফেভারিট মানছেন অনেকে। যদিও এই মিডফিল্ডার তা মনে করেন না, তার বিচারে ‘নাম্বার ওয়ান’ ফেভারিট ব্রাজিল।

ইউরোপিয়ান ফুটবলে এবার উড়েছে স্পেনের পতাকা। অ্যাতলেতিকো মাদ্রিদের ইউরোপা লিগ জেতার পর টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের সাফল্যের সঙ্গে স্প্যানিশ খেলোয়াড়রাও রয়েছেন দুর্দান্ত ফর্মে। যে কারণে ফুটবল বিশ্লেষকদের বিচারে ফেভারিট ‘লা রোহা’। বুশকেৎস তেমনটা মনে করেন না, তবে আশা রাখছেন মনে।

বিশ্বকাপের ফেভারিট প্রসঙ্গে বার্সেলোনা মিডফিল্ডারের রায়, ‘নাম্বার ওয়ান ফেভারিট ব্রাজিল, এরপর বেশ কয়েকটি দলের সম্ভাবনা আছে। যার মধ্যে রয়েছে জার্মানি, স্পেন, আর্জেন্টিনা ও ফ্রান্স।’ ব্রাজিল বিশ্বকাপ জিতলে অবাক হওয়ার কিছু দেখছেন না বুশকেৎস, ‘ওদের ভালো মানের খেলোয়াড় আছে, দল হিসেবেও দুর্দান্ত। যদি তারা বিশ্বকাপ জেতে, তাহলে মোটেও বিস্ময়কর কিছু হবে না।’

২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল স্পেনকে। ওই আঘাতটা এখনও লেগে আগে মনে। বড় কোনও স্বপ্ন দেখছেন না তিনি, তবে আশা রাখছেন রাশিয়ায়, ‘ব্রাজিলে খুব বাজে অভিজ্ঞতা হয়েছে আমাদের, দক্ষিণ আফ্রিকায় আছে সুখকর স্মৃতি। আমরা মুখিয়ে আছি (বিশ্বকাপের জন্য), শারীরিকভাবে ভালো অবস্থানে থেকে আমরা নামতে যাচ্ছি। দল হিসেবে বাছাই পর্বে আমরা ভালো করেছি। (মূল পর্বে) যদি আমরা ভালো করতে পারি, তাহলে অনেক দূর যেতে পারব।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম