ক্রোয়েশিয়া তাদের প্রাথমিক দল থেকে একজনকে বাদ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল। প্রত্যাশার হেরফের হয়নি, রিয়াল মাদ্রিদের লুকা মদরিচ ও বার্সেলোনার ইভান রাকিতিচকে নিয়ে রাশিয়া যাচ্ছে ক্রোয়েটরা।
রিয়ালের আরেক মিডফিল্ডার মাতেও কোভাচিচ, জুভেন্টাস ফরোয়ার্ড মারিও মানজুকিচ ও লিভারপুল ডিফেন্ডার দিয়ান লভরেন আছেন এই দলে।
প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন কেবল ক্লাব ব্রুগের ডিফেন্ডার মাতেই মিত্রোভিচ।
ক্রোয়েশিয়ার প্রথম গ্রুপ ম্যাচ নাইজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। তারপর আর্জেন্টিনা ও আইসল্যান্ডের বিপক্ষে ‘ডি’ গ্রুপে খেলবে তারা।
ক্রোয়েশিয়ার চূড়ান্ত দল:
গোলরক্ষক: দানিয়েল সুবাসিচ, লোভরি কালিনিচ, দমিনিক লিভাকোভিচ।
ডিফেন্ডার: ভেদরান চোরলুকা, দমাগোই ভিদা, ইভান স্ত্রিনিচ, দিয়ান লভরেন, শিমে ভ্রাসাইকো, ইয়োসিপ পিভারিচ, তিন ইয়েদভাই, দুয়ে চালেতা-কার।
মিডফিল্ডার: লুকা মদরিচ, ইভান রাকিতিচ, মাতেও কোভাচিচ, মিলান বাদেই, মার্সেলো ব্রোজোভিচ, ফিলিপ ব্রাদারিচ।
ফরোয়ার্ড: মারিও মানজুকিচ, ইভান পেরিশিচ, নিকোলা কারিনিচ, আন্দ্রেই ক্রামারিচ, মার্কো পিয়াসা, আন্তে রেবিচ। গোল ডটকম








