পর্তুগালকে ‘বড় চিন্তা’ করতে বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০১৮, ১৪:০৬আপডেট : ০৭ জুন ২০১৮, ১৪:০৬

পর্তুগালকে ‘বড় চিন্তা’ করতে বললেন রোনালদো স্পেন, মরক্কো ও ইরানের সঙ্গে বিশ্বকাপের গ্রুপ পর্বে পড়েছে পর্তুগাল। ইউরোপে চ্যাম্পিয়ন হলেও তারা কিন্তু ফেভারিটদের কাতারে নেই। এটা ভালো করেই জানেন অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু দলকে উজ্জীবিত থাকতে বললেন তিনি। তার দৃঢ় বিশ্বাস, কোনও কিছু অসম্ভব নয়।

গত দুটি ম্যাচে তিউনিসিয়া ও বেলজিয়ামের সঙ্গে ড্র করা পর্তুগাল বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে আলজেরিয়ার। লিসবনে ম্যাচ খেলেই রাশিয়ার বিমান ধরবে তারা। তার আগে গত বুধবার পর্তুগাল প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দি সোসার কাছ থেকে ফের্নান্দো সান্তোসের দল পেলেন বিদায় সংবর্ধনা। সেখানে রোনালদো দৃঢ়তার সঙ্গে তার আশার কথা জানালেন।

রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর কয়েক দিন বিশ্রামে ছিলেন রোনালদো। আলজেরিয়ার বিপক্ষে একাদশে তার খেলার সম্ভাবনা রয়েছে বেশ। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘আমি যা নিশ্চিত করতে পারি সেটা হলো আমাদের খেলোয়াড় ও টেকনিক্যাল টিমের সবার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আছে।’

নিজেদের ফেভারিট না মানলেও ভালো কিছুর স্বপ্ন দেখছেন রোনালদো, ‘জানি আমরা ফেভারিটদের মধ্যে নেই, আমাদের বাস্তববাদী থাকতে হবে। কিন্তু ফুটবলে কোনও কিছু অসম্ভব নয়।’

১৬ জুন স্পেনের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। শুরুতেই কঠিন প্রতিপক্ষ, তবে দলকে উজ্জীবিত থাকার কৌশল বলে দিলেন রোনালদো, ‘আমি মনে করি ম্যাচ ধরে ধরে আমাদের পরিকল্পনা করতে হবে। গ্রুপের প্রথম ম্যাচ খুব কঠিন হবে। কিন্তু দলের এই খেলোয়াড়দের নিয়ে আমাদের বড় চিন্তা করতে হবে। আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সেরাটা দেবো।’

২০১৬ সালে ইউরো জয়ের মানসিকতা এবারও ধরে রাখতে চান রোনালদো, ‘আমি এটুকু বলতে পারি যে, ফুটবলে সবকিছু সম্ভব এই আশা নিয়ে আমরা একইভাবে (২০১৬ সালের ইউরো) শেষ পর্যন্ত লড়াই করে যাব।’ সেরা পারফরম্যান্সের পুরস্কার পাওয়ার আশা পর্তুগালের শীর্ষ গোলদাতার, ‘আমরা আমাদের সেরা পারফরম্যান্স করব। দেখা যাক, সেখান থেকে আমরা কী পাই।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম