ব্রাজিলকে নিয়ে পেলের দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০১৮, ১৫:১৮আপডেট : ০৭ জুন ২০১৮, ১৫:১৮

ব্রাজিলকে নিয়ে পেলের দুশ্চিন্তা ষষ্ঠ শিরোপার দাবিদার হয়ে রাশিয়ায় বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। ফেভারিট হিসেবে মাঠে নামবে তারা। তবে ব্রাজিলের লিজেন্ড পেলের মতে, সাফল্য পাওয়ার মতো দল এখনও হয়ে ওঠেনি সেলেকাওরা। জাতীয় দলের খেলোয়াড়রা একসঙ্গে খুব বেশি সময় কাটায়নি বলে দুশ্চিন্তা হচ্ছে বিশ্বকাপ জয়ী অধিনায়কের।

প্রায় দুই বছর আগে ব্রাজিলের দায়িত্ব নেন তিতে। তার অধীনে ২০ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে দল। কিন্তু সম্প্রতি ইনজুরিতে জর্জরিত দলে কয়েকটি পরিবর্তন আনতে হয়েছে তাকে।  

অবশ্য বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পুরো শক্তিশালী দলকে পাওয়ার আশা তিতের। ব্রাজিলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে পেলে বলেছেন, ‘তিতের সামর্থ্যে আমার পুরো আস্থা আছে। কিন্তু আমার দুশ্চিন্তা একটা ব্যাপার নিয়ে; বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন এবং এখনও আমাদের সঠিক দলটি নেই। ব্যক্তিগতভাবে সব খেলোয়াড় খুব ভালো। কিন্তু আমরা একটি দল নই।’ এই বছর মাত্র তিনটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রথম ম্যাচটি ছিল রাশিয়ার বিপক্ষে গত ২৩ মার্চ।

তবে নেইমার ইনজুরি থেকে ফিরে দারুণ পারফরম্যান্স করায় উচ্ছ্বসিত পেলে। ফেব্রুয়ারির পর প্রথমবার মাঠে নামেন ব্রাজিলের জার্সিতে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলকে এগিয়ে দেন পিএসজির স্ট্রাইকার। ব্রাজিলকে রাশিয়ায় শিরোপা জেতাতে নেইমার সতীর্থদের অনুপ্রাণিত করবেন বিশ্বাস তিনবারের বিশ্ব জয়ীর, ‘নেইমার আমার কাছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এখন সে অনেক বেশি পরিণত। তার অনেক অভিজ্ঞতা। কিন্তু সে একাই জেতাতে পারবে না বিশ্বকাপ। বিশ্বকাপ জিততে হলে দল হতে হবে।’

অতীতের সফল উদাহরণ দিয়ে পেলে বলেছেন, ‘সর্বকালের সেরা ব্রাজিল দল ছিল ১৯৭০ সালের। টোস্টাও, রিভেলিনো, গার্সন ও পেলে সবাই তাদের ক্লাবে ১০ নম্বর জার্সি পরতো। ১৯৭০ সালের বিশ্বকাপে আমরা ছয় মাসেরও বেশি একসঙ্গে সময় কাটিয়েছি। ওটা কাজে দিয়েছে।’ অথচ বিশ্বকাপের আগে এক মাসও ক্যাম্পে একসঙ্গে থাকেননি নেইমাররা।

ভিয়েনায় রবিবার অস্ট্রিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি তাদের। তারপর ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে শুরু হবে তাদের বিশ্বকাপ। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম