ব্রাজিলের অনুশীলনে আরেকটি চোট

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০১৮, ১১:২৩আপডেট : ০৮ জুন ২০১৮, ১১:৩২

ফ্রেড আরেকবার চোট হানা দিলো ব্রাজিলের অনুশীলন ক্যাম্পে। বৃহস্পতিবার গোড়ালিতে ব্যথা পেয়ে অনুশীলন থেকে ছিটকে যান মিডফিল্ডার ফ্রেড।

বৃহস্পতিবার অনুশীলন করার সময় কাসেমিরোর ট্যাকেলে আঘাত পান মাঝমাঠের এই ২৫ বছর বয়সী ফুটবলার। তারপর অনুশীলনের বাকি সময় অনেক চেষ্টা করেও নামতে পারেননি। মাঠের পাশে তার আঘাত পাওয়া স্থানে বরফ দিতে দেখা গেছে। লন্ডনের অনুশীলন ক্যাম্পের এই ঘটনা পৌঁছে গেছে মিডিয়ার কানেও।

ফ্রেডের অবস্থা নিয়ে জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, ‘এখন কোনও কিছু বলা তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের দেখতে হবে পরের ২৪ ঘণ্টায় সে কতটা উন্নতি করল। আগামীকাল আমরা জানব তার কোনও পরীক্ষা করানো লাগবে কিনা।’

অবশ্য সুখবরও আছে ব্রাজিলের ক্যাম্পে। বিশ্বকাপের আগে রবিবার অস্ট্রিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে একাদশে থাকবেন নেইমার। এই সপ্তাহে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলের জয়ে বদলি নেমে লক্ষ্যভেদ করেছিলেন পিএসজি স্ট্রাইকার।

তাছাড়া ডান হাঁটুর চোট নিয়ে ক্রোয়েটদের বিপক্ষে খেলতে না পারা মিডফিল্ডার রেনাতো আগুস্তো এখন বেশ সুস্থ। হয়তো অস্ট্রিয়ার বিপক্ষে তাকে দেখা যেতে পারে জানান লাসমার। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম