বিশ্বকাপের আগে জয়ে ফিরলো জার্মানি

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০১৮, ১১:২০আপডেট : ০৯ জুন ২০১৮, ১১:৫২

জয় নিয়ে মাঠ ছাড়ছে জার্মান খেলোয়াড়রা প্রীতি ম্যাচ মানেই কি জার্মানির গা ছাড়া ভাব? প্রশ্নটা উঠছে এই কারণে, সবশেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি জার্মানরা। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ব্যর্থতার ওই বৃত্ত ভেঙে জয়ে ফিরলো বিশ্ব চ্যাম্পিয়নরা। শুক্রবার রাতে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছে তারা।

বিশ্বকাপের প্রস্তুতিতে অস্ট্রিয়ার বিপক্ষে আগের ম্যাচে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। তার আগে গত মার্চে বার্লিনে ব্রাজিলের বিপক্ষে জার্মানরা হারে ১-০ গোলে। তারও আগে ছিল আবার টানা তিন ড্র। এর মানে দুই হার ও তিন ড্রয়ের পর অবশেষে সৌদির ম্যাচ দিয়ে জয়ের মুখ দেখলো জার্মানি।

লেভারকুসেনের এই ম্যাচেও সহজ জয় পায়নি তারা। বিশ্বকাপে নামার আগে সৌদি আরব ভালোই ঘাম ঝরিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে প্রথমার্ধে ছিল জার্মানির আধিপত্য। ম্যাচ ঘড়ির অষ্টম মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায় টিমো বেয়ারনারের লক্ষ্যভেদে। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে জার্মানরা সফরকারীদের ‘আত্মঘাতী’ গোলে। ৪৩ মিনিটে ওমর হাউসাই নিজেদের জালে বল জড়িয়ে দিলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে পছন্দের একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে উঠিয়ে তরুণদের সুযোগ দেন ইওয়াখিম ল্যোভ। তাতে সৌদি আরবের আক্রমণে গতি বাড়ে। বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও জার্মানির বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেনের দুর্দান্ত পারফরম্যান্সে গোলের দেখা পাচ্ছিল সফরকারী। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে ভাঙে টের স্টেগেনের বাধার দেয়াল। যদিও সৌদি আরবের পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন তিনি, কিন্তু সতীর্থ ডিফেন্ডারদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি বার্সেলোনা গোলরক্ষকের। সফরকারীদের হয়ে গোলটি করেন তাইসার আল-জসিম।

জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করেছে ক্রোয়েশিয়া। ব্রাজিলের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে সেনেগালের বিপক্ষে পেয়েছে ২-১ গোলের জয়। গোলশূন্য প্রথমার্ধের পর শুরুতে এগিয়ে গিয়েছিল সেনেগাল, ৪৮ মিনিটে আফ্রিকান দেশটি লিড নেয় ইসমাইলা শরের লক্ষ্যভেদে। ৬৩ মিনিটে ক্রোয়েটরা সমতায় ফেরে ইভান পেরিশিচ জাল খুঁজে পেলে। আর ৭৮ মিনিটে তাদের জয় নিশ্চিত করেন আন্দ্রেই ক্রামারিচ।

বিশ্বকাপের আগে ড্র করেছে পোল্যান্ড। রাশিয়ার প্রতিযোগিতা মিস করা চিলির বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও ২-২ সমতায় মাঠ ছেড়েছে পোলিশরা। ৩০ মিনিটে পোল্যান্ড এগিয়ে যায় রবার্ত লেভানদোস্কির লক্ষ্যভেদে। মিনিট চারেক পর ব্যবধান দ্বিগুণ করেন পিয়েতর জিলিনস্কি। কিন্তু ৩৮ মিনিটে ডিয়েগো ভালদেসের গোলে খেলায় ফেরা চিলি ড্র করে মাঠ ছাড়ে ৫৬ মিনিটে মিকো আলবর্নোস জাল খুঁজে পেলে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম