রাশিয়ায় তিন টন খাবার নিয়ে গেছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০১৮, ১৮:৪৩আপডেট : ০৯ জুন ২০১৮, ১৯:৪৭

এখানেই থাকবেন মেসিরা রাশিয়ায় লম্বা সময় ধরে থাকতে আশাবাদী আর্জেন্টিনা। সেখানে ঘরোয়া আবহে থাকতে চায় তারা। এজন্য তিন টন খাবার রাশিয়ায় পৌঁছে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

খাবারের সঙ্গে কয়েকজন বাবুর্চিও গেছে রাশিয়াতে। আর্জেন্টাইন খাবারের আসল স্বাদ পেতেই এই ব্যবস্থা তাদের।

রাশিয়ায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত রিকার্দো লাগোরিও বলেছেন, ‘আর্জেন্টিনার অনেক ঐতিহ্যবাহী খাবার সঙ্গে এনেছে জাতীয় দল: গরুর মাংস, শূকরের মাংস ও ডুলচে ডে লেচেসহ (দুগ্ধজাত খাবার) আরও অনেক কিছু। আর্জেন্টিনা থেকে ব্রনিৎসিতে তিন টনের মতো খাবার আনা হয়েছে। বাবুর্চি দলের জন্য রান্না করবে, তারা এরই মধ্যে ব্রনিৎসিতে চলে এসেছে।’

রাশিয়ায় লিওনেল মেসি ও তার সতীর্থরা স্বাস্থ্যসম্মত জীবন কাটাতে চাইবে। দলের ট্রেনিং ক্যাম্প মস্কো থেকে ২৫ মাইল দূরে। এই ক্যাম্পে আছে তাদের জন্য আবাসিক এলাকা। রয়েছে ফুটবল মাঠ, সাঁতারের পুল এবং ফিটনেস ধরে রাখার জন্য আলাদা কয়েকটি জায়গা। স্পোর্টস ইলাস্ট্রেটেড

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম