লানজিনির বদলে আর্জেন্টিনার মাঝমাঠে এনসো পেরেস

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০১৮, ২০:৩২আপডেট : ০৯ জুন ২০১৮, ২০:৩২

এনসো পেরেস ২০১৪ সালের বিশ্বকাপে তিন ম্যাচে একাদশে খেলেছিলেন এনসো পেরেস। রাশিয়া বিশ্বকাপে প্রাথমিক দলে জায়গা হলেও চূড়ান্ত দল থেকে বাদ পড়েন এই মিডফিল্ডার। কিন্তু বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে সুখবর পেলেন তিনি। মানুয়েল লানজিনি ইনজুরিতে ছিটকে পড়ায় ২৩ জনের দলে জায়গা হয়েছে পেরেসের।

গত শুক্রবার স্পেনে গড়া ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় লানজিনির। এতেই বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যায় ওয়েস্ট হ্যাম মিডফিল্ডারের। অথচ দলে থাকলে একাদশে তার খেলার সম্ভাবনা ছিল অনেক।

যাই হোক, লানজিনির স্থলাভিষিক্ত হিসেবে হোর্হে সাম্পাওলি ডেকেছেন গত বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালের একাদশে খেলা পেরেস।

২০১৮ সালে আর্জেন্টিনার জার্সি একবারও গায়ে দেওয়া হয়নি ৩২ বছর বয়সী মিডফিল্ডারের। কিন্তু অক্টোবরে ইকুয়েডরের বিপক্ষে বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন পেরেস। গুইদো পিজারো, দিয়েগো পেরোত্তি, লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো বাত্তাগলিয়ার মতো খেলোয়াড়দের টপকে এবার ‍মূল দলে তিনি।

আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘ডি’র পরের ম্যাচে তারা ক্রোয়েশিয়া ও নাইজেরিয়াকে মোকাবিলা করবে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের