বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের রেফারি পিতানা

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৮, ২১:৩৬আপডেট : ১২ জুন ২০১৮, ২১:৩৭

নেস্তর পিতানা ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে রেফারি থাকবেন আর্জেন্টিনার নেস্তর পিতানা। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে তার সহযোগী থাকবেন স্বদেশী হুয়ান পাবলো বেয়াতি ও হার্নান মাইদানা। ব্রাজিলের সান্দ্রো রিক্কি পালন করবে চতুর্থ রেফারির দায়িত্ব।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দলে থাকবেন ইতালির মাসিমিলিয়ানো ইরাতি, আর্জেন্টিনার মাউরো ভিগলিয়ানো, চিলির কার্লোস আস্ত্রোজা ও ইতালির দানিয়েল ওরসাতো।

দ্বিতীয় আর্জেন্টাইন রেফারি হিসেবে দুটি বিশ্বকাপে অংশ নিচ্ছেন পিতানা। তার আগে ১৯৭০ ও ১৯৭৮ সালের বিশ্বকাপে রেফারি ছিলেন নরবের্তো কোয়েরেজা।

দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি পিতানা। ২০০৭ সালে আর্জেন্টাইন লিগে অভিষেক হয়েছিল তার। ২০১০ সালে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব নেন তিনি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে ফ্রান্স-জার্মানির কোয়ার্টার ফাইনাল সহ তিনি পরিচালনা করেন ৪ ম্যাচ।

২০১৬ সালের অলিম্পিক ফুটবল দিয়ে আবারও ব্রাজিলে ফেরেন পিতানা। জার্মানি ও নাইজেরিয়ার সেমিফাইনালে ছিলেন তিনি। এক বছর পর আরেকটি সেমিফাইনালের রেফারির দায়িত্ব পান, ফিফা কনফেডারেশন্স কাপের ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও মেক্সিকো। ফিফা

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী