‘রাশিয়ায় বিশ্বকাপ জিততে পারে ইংল্যান্ড’

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৮, ১২:১৭আপডেট : ১৫ জুন ২০১৮, ১২:১৭

হোসে মরিনহো রাশিয়ায় এবার বিশ্বকাপ শিরোপার দাবিদার হিসেবে ইংল্যান্ডকে দেখছেন হোসে মরিনহো।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ড প্রিমিয়ার লিগ নির্ভর দল সাজিয়েছে। তরুণ খেলোয়াড়দের নিয়ে এই মিশনে নেমেছেন গ্যারেথ সাউথগেট। মরিনহোর বিশ্বাস, বড় মঞ্চে সফল হওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা আছে ইংল্যান্ডের এই তরুণ দলের।

আগের বিশ্বকাপের চেয়ে এবার অনভিজ্ঞ একটি দল নিয়ে রাশিয়ায় গেছে ইংল্যান্ড। জো হার্ট ও জ্যাক উইলশিয়ারের মতো তারকারা বাদ পড়েছেন। তবে জেসে লিনগার্ড, অ্যাশলে ইয়াং, ফিল জোন্স ও মার্কাস রাশফোর্ডকে নিয়ে অনেক দূর যাওয়ার প্রত্যাশা থ্রি লায়নদের।

ইংল্যান্ডের ভালো সম্ভাবনা দেখছেন ম্যানইউর কোচ মরিনহো, ‘আমি মনে করি তারা পারবে (বিশ্বকাপ জিততে)। তাদের তরুণ দল কিন্তু অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। বয়স কম হলেও অভিজ্ঞতায় শীর্ষস্থানীয়, তাদের সবাই। তারা বিশ্বের সেরা ঘরোয়া প্রতিযোগিতা প্রিমিয়ার লিগে খেলে।’

রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আরও যোগ করেছেন, ‘তারা প্রত্যেকে সেরা দলগুলোতে খেলে। প্রায় সবার অভিজ্ঞতা আছে চ্যাম্পিয়নস লিগে খেলার। তাই আমি মনে করি তারা জিততে পারবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম