রোনালদোকে নিয়ে সতর্ক রামোস

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৮, ১৫:১৬আপডেট : ১৫ জুন ২০১৮, ১৫:১৬

রোনালদো ও রামোস এবার প্রতিপক্ষ অধিনায়ক রিয়াল মাদ্রিদের দুই সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো ও সের্হিয়ো রামোস এবার একে অপরের ‘শত্রু’। বিশ্বকাপ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে যে মুখোমুখি পর্তুগাল ও স্পেন। এই লড়াইয়ে স্পেন অধিনায়কের একটাই আশা, রোনালদো যেন সেরা ফর্মে না থাকেন।

সোচিতে আজ (শুক্রবার) ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরোপ সেরারা। এই ম্যাচে ‘বিপজ্জনক’ রোনালদোকে নিয়েই বেশি সতর্ক স্পেন।

রোনালদোর বিপক্ষে খেলার চেয়ে তার পাশেই খেলাটা বেশি পছন্দ করেন রামোস। কিন্তু নিয়তি যখন তাদের মুখোমুখি করেছে তখন সাবধানী থাকাকে বুদ্ধিমানের কাজ মনে করছেন স্পেনের অধিনায়ক, ‘আমার প্রতিপক্ষ নয়, বরং আমার দলে তাকে পেলে ভালো লাগত। আমরা জানি সে কতটা বিপজ্জনক হতে পারে।’

রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতাতে দুর্দান্ত ফর্মে ছিলেন রোনালদো। লা লিগা মৌসুমের শেষদিকেও ধারাবাহিক ছিলেন পর্তুগাল অধিনায়ক। ‘সিআরসেভেন’ একই ফর্মে থাকলে স্পেনকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে মনে করেন স্পেনের ডিফেন্ডার, ‘দারুণ অবস্থায় থেকে সে মৌসুম শেষ করেছিল। সে সবসময় প্রতিপক্ষের জন্য হুমকি।’

পুরো পর্তুগালকেই হুমকি মনে করছেন রামোস, ‘শুধু রোনালদো নয়। পর্তুগাল দল খুব প্রতিভাবান। তাদের অনেক খেলোয়াড় আছে যারা আপনাকে যে কোনও সময় আঘাত করতে পারে। তাদের রক্ষণাত্মক ফরমেশন অনেক নিরাপদ। আমি আশা করি রোনালদো তার সেরা ম্যাচ খেলতে পারবে না।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম