আর্জেন্টিনার একাদশে আগুয়েরো, নেই হিগুয়েইন-দিবালা

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৮, ১৬:১৯আপডেট : ১৬ জুন ২০১৮, ১৬:২৪

মেসির সঙ্গে একাদশে আছেন আগুয়েরো, নেই হিগুয়েইন আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচের একাদশ ঘোষণা করেছে আর্জেন্টিনা। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচে কোচ হোর্হে সাম্পাওলি আক্রমণভাবে লিওনেল মেসির সঙ্গে রেখেছেন সের্হিয়ো আগুয়েরোকে। একাদশে জায়গা হয়নি গনসালো হিগুয়েইন ও পাউলো দিবালার।

আইসল্যান্ডের বিপক্ষে সাম্পাওলি দল সাজিয়েছেন ৪-২-৩-১ ছকে। যেখানে ২০১৪ বিশ্বকাপের রানার্স-আপদের গোলবারের নিচে জায়গা পেয়েছেন চেলসি গোলরক্ষক উইলি কাবায়েরো। দুই সেন্ট্রাল ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও মার্কোস রোহোর সঙ্গে দুই ফুলব্যাক এদুয়ার্দো সালভিও ও নিকোলাস তাগিয়াফিকো।

রক্ষেণের ঠিক উপরে অভিজ্ঞ হাভিয়ের মাসচেরানোর সঙ্গে রয়েছেন লুকাস বিজিয়া। তাদের সামনে দলের প্রাণভোমরা লিওনেল মেসির সঙ্গে দুই উইংয়ে আনহেল দি মারিয়া ও মাক্সিমিলিয়ানো মেজা। আর প্রতিপক্ষের গোলমুখের সামনে দায়িত্বে থাকছেন সের্হিয়ো আগুয়েরো। রয়টার্স

আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ:

উইলি কাবায়েরো; এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো, নিকোলাস তাগিয়াফিকো; লুকাস বিজিয়া, হাভিয়ের মাসচেরানো; মাক্সিমিলিয়ানো মেজা, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া; সের্হিয়ো আগুয়েরো।

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী