পেরু-ডেনমার্কের বিশ্বকাপে ফেরা

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৮, ২১:১৯আপডেট : ১৬ জুন ২০১৮, ২১:৩৪

পেরু বিশ্বকাপে ফিরেছে ৩৬ বছর পর এক দল ফিরেছে ৮ বছর পর, আরেক দলের অপেক্ষা ৩৬ বছর। রাশিয়া বিশ্বকাপ তাই ডেনমার্ক ও পেরুর জন্য প্রত্যাবর্তনের উপলক্ষ। ২০১৮ সালের আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে পেরু-ডেনমার্ক।

বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায় মুখোমুখি হচ্ছে দল দুটি। মরদোভিয়া অ্যারেনার ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা, টেন টু ও টেন থ্রি চ্যানেলে।

সেই ১৯৮২ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিল পেরু। মাঝে অনেকবার আশা জাগিয়েও মূল পর্বে আর খেলা হয়নি লাতিন আমেরিকার দেশটির। এবার লাতিন আমেরিকার বাছাইয়ের পর ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলে নিশ্চিত করে ২০১৮ বিশ্বকাপের টিকিট। বিশ্বকাপের জায়গা পাওয়াটাই তাদের কাছে অনেক বড় পাওয়া। এবার স্বপ্নটা বড় করতে ডেনমার্কের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে পেরু।

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলেছিল ডেনমার্ক। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ডেনিশরা সুযোগ পায়নি পরের ব্রাজিলের আসরে। এক বিশ্বকাপ দর্শক হয়ে থাকা ইউরোপের দেশটি এবার ফিরেছে ফুটবলের সবচেয়ে বড় আসরে।

মরদোভিয়া অ্যারেনায় ‘সি’ গ্রুপের এই ম্যাচে আত্মবিশ্বাসের জায়গা থেকে পেরু একটু হলেও এগিয়ে থেকে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে। লাতিন আমেরিকার দেশটি টানা ১৫ ম্যাচ অজেয়। ২০১৬ সালের নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে সবশেষ হেরেছে ২-০ গোলে। ডেনমার্কও অবশ্য আত্মবিশ্বাসী হয়ে নামতে যাচ্ছে রাশিয়ার আসরে। মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের দাপুটে জয়ের সুখস্মৃতি সঙ্গী তাদের। ফিফা ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম