তবু মেসির পাশে সতীর্থরা

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৮, ২২:৫৭আপডেট : ১৭ জুন ২০১৮, ০৩:০২

সতীর্থদের পাশে পাচ্ছেন মেসি আইসল্যান্ড গোলরক্ষক হ্যালডোরসন ডানদিকে ঝাঁপিয়ে রুখে দিলেন লিওনেল মেসির পেনাল্টি। জয়ে বিশ্বকাপ শুরুর সুযোগ বঞ্চিত হলো আর্জেন্টিনা। ১-১ গোলের এই ড্রর পর হয়তো সবচেয়ে বেশি হতাশা মেসির হৃদয়ে। কিন্তু পুরো দল তার পাশে থাকছে। আক্রমণভাগের সতীর্থ সের্হিয়ো আগুয়েরো বলেছেন, এই পেনাল্টি মিস প্রমাণ করল মেসি রক্তমাংসের মানুষ এবং তাকে সমর্থন দিয়ে যাবে দলের সবাই।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৯ মিনিটে এগিয়ে গিয়েছিল আগুয়েরোর গোলে। কিন্তু ভেঙে পড়েনি আইসল্যান্ড। ৪ মিনিট পর আলফ্রেড ফিনবোগাসনের গোলে সমতা ফেরায় তারা। দুই বছর আগে ইউরো অভিষেকে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি আরও চমকে দেয় দ্বিতীয়ার্ধে।

বিরতির পর প্রতিপক্ষকে একের পর এক আক্রমণে তটস্থ করে রেখেছিল আর্জেন্টিনা। কিন্তু তারা বড় সুযোগ নষ্ট করে ৬৪ মিনিটের পেনাল্টি ব্যর্থতায়। পুরো ম্যাচে ১১ শট নেওয়া মেসির এই মিসের পর তার পাশে দাঁড়ালেন আগুয়েরো।

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার দলের এই হোঁচটের পরও আশাবাদী, ‘প্রথম ম্যাচ সবসময় অনেক বেশি কঠিন। প্রত্যেকে আমাদের বিপক্ষে খেলতে চায়। তারা রক্ষণে বেশি মনোযোগী ছিল। বেশিরভাগ সুযোগ তারা তৈরি করেছে সেট পিচ থেকে। আমি মনে করি তারা এই ড্রকে জয়ের মতো উদযাপন করেছে।’

মেসির পাশে থাকার দৃঢ় প্রত্যয় আগুয়েরোর কণ্ঠে, ‘লিও প্রমাণ করল সে মানুষ। আমরা তাকে সমর্থন করি। আমাদের দিনটা ছিল খারাপ। কিন্তু আমরা জানি সে খেলার যে কোনও মুহূর্তে আমাদের জয় এনে দিতে পারে। আমি আশা করি সে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরের ম্যাচে আরও ভালো খেলবে।’

আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ১৪৪তম ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়া হাভিয়ের মাসচেরানো আশা হারাচ্ছেন না। হাভিয়ের জানেত্তিকে টপকে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে নামার কীর্তি গড়া এই ডিফেন্ডার বলেছেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এটা কেবল শুরু। আমরা কোনোভাবে হার মানব না। তারা রক্ষণে অনেক বেশি খেলোয়াড়কে রেখেছিল। এটা আমাদের সেরা দিন ছিল না।’

‘ডি’ গ্রুপকে খুব প্রতিদ্বন্দ্বিতামূলক উল্লেখ করে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি বলেছেন, ‘সামনে এগিয়ে যেতে আমাদের আরও বেশি বৈচিত্র খুঁজতে হবে। এটা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক একটি গ্রুপ। লিওর পেনাল্টি মিস কেবল একটি পরিসংখ্যান। এটা এখন অতীতের অংশ। ফুটবল এমনই। একটি দল হিসেবে আমাদের শক্তিশালী থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে নিজেদের ওপর। আমাদের মনে রাখতে হবে যে কাউকে হারানোর মতো সবকিছু আছে।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম