বিচ ফুটবল থেকে ব্রাজিলের বিশ্বকাপ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০১৮, ১৬:৫৯আপডেট : ১৭ জুন ২০১৮, ১৭:০৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের অধিনায়ক মার্সেলো কৈশোরে ফিরে গেলেন মার্সেলো। বিচ ফুটবল দিয়ে ব্রাজিল জাতীয় দলে খেলার স্বপ্নের শুরুটা তার সেই ছোট্টবেলায়। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন তার পূরণ হয়েছেন অনেক আগেই। এবার প্রত্যাশার সব সীমা পার হয়ে গেল রিয়াল মাদ্রিদ লেফট ব্যাকের ব্রাজিলের বিশ্বকাপ অধিনায়ক হওয়ার মাধ্যমে।

সুইজার‌ল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে নেতৃত্ব দেবেন মার্সেলো। ফুটবলের সবচেয়ে বড় আসরে যেখানে স্কোয়াডে থাকাই একজন খেলোয়াড়ের জন্য বিশাল কিছু, সেখানে অধিনায়কের আর্মব্যান্ড থাকাটা যে কারও জন্যই গর্বের ও সম্মানের। মার্সেলো তাই ভীষণ গর্বিত ব্রাজিলের ‘হেক্সা’ মিশনে অধিনায়ক হতে পেরে। নেতৃত্ব দিয়ে দলকে একসুতোয় বেঁধে রাখার ব্যাপার আত্মবিশ্বাসী রিয়াল তারকা, ‘নেতৃত্বের বিষয়টি আমি পছন্দ করি। আর আমার মনে হয়, আমি দলের সবার মধ্যে বিষয়টি ছড়িয়ে দিতে পারব।’

কথাগুলো বলতে বলতে কৈশোরের বিচ ফুটবলের স্মৃতি টাটকা হয়ে উঠলো মার্সেলোর মনে। যখন স্বপ্ন দেখতেন ব্রাজিল দলে খেলার। সেই স্মৃতি রোমন্থন করলেন এই লেফট ব্যাক, ‘বিচ ফুটবলের স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যখন স্বপ্ন দেখতাম ফুটবলের বড় আসরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। আর এখন আমি অধিনায়ক। এটা টাকা দিয়ে কেনা যাবে না।’

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। ঘরের মাঠের আসরে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে খেলেছিলেন মার্সেলোও। মিনেইরোর লজ্জায় গোটা ব্রাজিল হাহাকারের দেশে পরিণত হলেও মার্সেলো ‘বিশাল ধাক্কার’ কিছু দেখছেন না। তার মতে, ‘ফুটবলে এমন ঘটনা হয়েই থাকে। অবশ্যই অন্যরকম কিছু হতে পারতো। তবে এতে মানসিক আঘাতের কিছু দেখি না আমি। যদি আঘাত থাকতো, তাহলে আমি আর ফুটবল খেলতে পারতাম না, অবসরে চলে যেতাম।’

গত বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড ছিল থিয়াগো সিলভার হাতে। এবার তিনি দলে থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে নেতৃত্বের দায়িত্ব পেলেন মার্সেলো। অবশ্য তিতে কোচ হওয়ার পর নির্দিষ্ট করে কারও কাছে থাকেনি অধিনায়কের দায়িত্ব। তিতের অধীনে ২১ ম্যাচে ১৪ জন আলাদা অধিনায়ক খেলেছেন ব্রাজিলে। সুইজার‌ল্যান্ডের বিপক্ষে মার্সেলো নেতৃত্ব পেলেও তাই গুঞ্জন আছে আবারও বদল দেখা যেতে পারে অধিনায়কত্বে। গোল ডটকম, মার্কা

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান