১৯৯৮ বিশ্বকাপের পর এমন ফাউলের শিকার নেইমার

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৮, ১৩:২৫আপডেট : ১৮ জুন ২০১৮, ১৬:১৫

নেইমারকে ফেলে দেন মাইকেল ল্যাং। ২০১৪ বিশ্বকাপের কথা ব্রাজিল ভক্তরা ভুলবে না কখনও। সেই বিশ্বকাপে শারীরিক হামলায় মেরুদণ্ড ভেঙে গিয়েছিল নেইমারের। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার জুনিগার সেই নির্মম ফাউল মনে আছে সবার। এবারের বিশ্বকাপ আবারও জন্ম দিয়েছিল তেমনই ঘটনার। সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ বার ফাউলের শিকার হয়েছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার!

ম্যাচজুড়ে নেইমারকে লক্ষ্য করে হয়েছে এমন হামলা। সুইজারল্যান্ডের এমন কৌশল হার মানিয়েছে ২০ বছরের বিশ্বকাপ রেকর্ডকে। ১৯৯৮ সালের পর এবারই কোনও তারকা এত ফাউলের শিকার হয়েছেন। সেবার ১১ বার ফাউলের শিকার হয়েছিলেন ইংল্যান্ডের অ্যালান শিয়ারার।

পুরো ম্যাচ জুড়ে দেখা গেছে এমন চিত্র। সুইজারল্যান্ড গোল করার আগ মুহূর্তে ফাউল করেছিল বলে অভিযোগ ব্রাজিলের ফুটবলারদের। মিরান্দাকে ধাক্কা দিয়েছিলেন স্টিভেন জুবের, যাতে করে তার এগিয়ে যেতে সুবিধা হয়। এ নিয়ে ফাউল দাবি করেছেন ব্রাজিল কোচ তিতেও, ‘মিরান্দার অবস্থান পরিষ্কার ছিল। ওটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। নিঃসন্দেহে সেটা ফাউল ছিল।’

১৯৬৬ সালে পেলেকেও শিকার হতে হয়েছিল এমন শারীরিক হামলার। বুলগেরিয়ার ডিফেন্ডারদের বাজে ফাউলে পরের ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন ব্রাজিল কিংবদন্তি।

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম