লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের জয়

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৮, ২২:৫৮আপডেট : ১৯ জুন ২০১৮, ১৩:২১

গোল করলেন লুকাকু আইসল্যান্ডের মতো পানামা কোনও চমক দেখাতে পারেনি নিজেদের প্রথম বিশ্বকাপে। সোচিতে ‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে তারা বেলজিয়ামের কাছে হেরে গেছে ৩-০ গোলে। ম্যানইউ স্ট্রাইকার রোমেলু লুকাকু করেছেন জোড়া গোল।

গোলরক্ষক থিবো কোর্তোয়াকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি পানামা। লক্ষ্যে তারা শট নিতে পেরেছে মাত্র একবার। আর মুহুমুর্হু আক্রমণে তাদের রক্ষণ তটস্থ করে রেখেছিল বেলজিয়াম।

প্রথমার্ধে এডেন হ্যাজার্ড ও ড্রিস মারটেন্স সুযোগ তৈরি করলেও বেলজিয়ামকে এগিয়ে নিতে পারেননি। ১২ মিনিটে রোমান তোরেসের ভুল পাসে পোস্টের সামনে বল পান হ্যাজার্ড। কিন্তু জালের পাশ দিয়ে বল চলে যায়। ১৮ মিনিটে একইভাবে ব্যর্থ হন মারটেন্স।

কর্নার থেকে পাওয়া কেভিন ডি ব্রুইনের ২২ মিনিটের শট ক্রসবারের উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৮ ও ৪০ মিনিটে হাইমি পেনেদো দারুণ দক্ষতায় প্রতিহত করেন হ্যাজার্ড ও লুকাকুর চেষ্টা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।

গোল করে লুকাকুর উদযাপন তবে বিরতির পর ম্যাচের চেহারা পাল্টে যায়। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। লুকাকুর হেড বিপদমুক্ত করতে চেয়েছিল পানামা। তাদের ব্যর্থতায় বল পেয়ে যান মার্টেন্স, চমৎকার ভলিতে পেনেদোকে পরাস্ত করেন তিনি।

৫২ মিনিটে ডি ব্রুইনের দারুণ ফ্রি কিক অল্পের জন্য জালে জড়ায়নি। ম্যানসিটির এই তারকাই ৬৯ মিনিটে লুকাকুকে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলটি লুকাকুর অফসাইড ছিল কিনা জানতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নেওয়া হয়। রেফারি বেলজিয়ানদের পক্ষে সিদ্ধান্ত জানান।

ম্যানইউ স্ট্রাইকার এই ম্যাচে তার দ্বিতীয় গোলটি করেন ৭৫ মিনিটে। হ্যাজার্ডের চতুর পাসে বেলজিয়ামের বড় জয় নিশ্চিত করেন লুকাকু।

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম