কোস্টারিকার বিপক্ষে আরও উন্নত ব্রাজিলকে চান নেইমার

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৮, ১০:১৬আপডেট : ২১ জুন ২০১৮, ১৩:০৪

কোস্টারিকার বিপক্ষে আরও উন্নত ব্রাজিলকে চান নেইমার

বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছিল তারা। ম্যাচ শেষে তাই হতাশা লুকায়নি দলের খেলোয়াড় ও কোচ। কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল দারুণ খেলবে এই আশা নেইমারের।

সুইসদের বিপক্ষে ম্যাচ শেষে রেফারিদের ঠিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেছিলেন পিএসজির এ স্ট্রাইকার। তাছাড়া ম্যাচের গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্তে ভিএআর ব্যবহার না করায় জবাব চেয়ে ফিফার কাছে চিঠিও পাঠায় তারা। যদিও ফুটবলের শীর্ষ সংস্থা সেটা প্রত্যাখ্যান করেছে। এখন ষষ্ঠ শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ব্রাজিলকে মাঠেই কিছু করে দেখাতে হবে।

প্রথম ম্যাচের পরদিন বিশ্রাম শেষে বুধবার অনুশীলনে ফেরেন নেইমার। সেখানে দৃঢ় প্রত্যয়ী কণ্ঠে কোস্টারিকার বিপক্ষে সতীর্থদের ঝাঁপিয়ে পড়ার ডাক দিলেন ২৬ বছর বয়সী তারকা।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গে কোস্টারিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলবে ব্রাজিল। তার আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে দল নিয়ে আশার কথা জানালেন নেইমার, ‘আমি আশা করি সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের চেয়ে দারুণ খেলব আমরা। জিততে চাই আমরা। আরও ভালো খেলতে চাই। কোস্টারিকার ভিডিও ফুটেজ আমরা দেখেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের মতো করে খেলা।’

কোস্টারিকাকে মোকাবিলার পর ব্রাজিল ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে মস্কোতে। গোল ডটকম

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী