ব্রাজিলের একাদশে একটি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৮, ১৭:৩২আপডেট : ২২ জুন ২০১৮, ১৭:৩৭

কোস্টারিকার বিপক্ষে মাঠে নামার আগে নেইমারদের শেষ প্রস্তুতি কোস্টারিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় চাপে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোচ তিতে অবশ্য ওই ম্যাচের একাদশেই আস্থা রেখেছেন। চোটের কারণে কেবল বাদ পড়েছেন ফুলব্যাক দানিলো। তার জায়গায় সুযোগ পেয়েছেন ফাগনের।

অনুশীলনের সময় চোট পেয়েছেন দানিলো। তাই তাকে নিয়ে ঝুঁকি নেননি তিতে। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটি রাইটব্যাককে বসিয়ে সুযোগ দিয়েছেন করিন্থিয়ান্সের ফাগনেরকে। চোটের কারণে সংশয় ছিল নেইমারের খেলাও। যদিও প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড আছেন একাদশে।

৪-৩-৩ ছকে সাজানো একাদশে গোলরক্ষক আলিসনের সামনে রয়েছেন ফাগনের, থিয়াগো সিলভা, মিরান্দা ও মার্সেলো। মাঝমাঠ থেকে বল জোগান দেবেন কাসেমিরো, পাউলিনিয়ো ও ফিলিপে কৌতিনিয়ো। আর ফরোয়ার্ডে থাকবেন উইলিয়ান, নেইমার ও গাব্রিয়েল জেসুস। ফিফা ডটকম

ব্রাজিলের একাদশ:

আলিসন; ফাগনের, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো; কাসেমিরো, পাউলিনিয়ো, ফিলিপে কৌতিনিয়ো; উইলিয়ান, নেইমার, গাব্রিয়েল জেসুস।

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম