নেইমারের ওপরে কেবল পেলে ও রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৮, ১৪:১৯আপডেট : ২৩ জুন ২০১৮, ১৪:৪৩

নেইমারের ওপরে কেবল পেলে ও রোনালদো ব্রাজিলের ম্যাচ ম্যানেই যেন নেইমারের গোল! রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লক্ষ্যভেদ করতে না পারলেও কোস্টারিকার বিপক্ষে ঠিকই জাল খুঁজে পেয়েছেন তিনি। ইনজুরি টাইমের ওই গোলেই সেলেসাও জার্সিতে গোল সংখ্যায় রোমারিওকে ছাড়িয়ে গেছেন নেইমার। তার সামনে এখন কেবল পেলে ও রোনালদো।

কোস্টারিকার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্রাজিলকে। আক্রমণের পর আক্রমণ চালিয়ে কনকাকাফ অঞ্চলের দলটির রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও গোলের দেখা পাচ্ছিল সেলেসাওরা। অবশেষে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কোস্টারিকার রক্ষণ দেয়াল ভেঙে ব্রাজিলকে উৎসবে ভাসান ফিলিপে কৌতিনিয়ো। এরপর ইনজুরি টাইমের শেষ মিনিটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

ওই গোলটাই তাকে বসিয়েছে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকার তৃতীয় স্থানে। ৫৬ গোল করে নেইমার ছাড়িয়ে গেছেন সেলেসাও কিংবদন্তি রোমারিওকে। বিশ্বকাপে নামার আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে লক্ষ্যভেদ করে প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড ধরে ফেলেছিলেন রোমারিও’র ৫৫ গোল। আর কোস্টারিকার জালে বল জড়িয়ে টপকে যান তাকে।

৮৭ ম্যাচে ৫৬ গোল করা নেইমারের উপরে আছেন কেবল পেলে (৭৭) ও রোনালদো (৬২)। বিশ্বকাপ জয়ী রোনালদোকে ধরতে তার চাই আর ৬ গোল। যেভাবে গোল করে যাচ্ছেন, তাতে সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে পেরিয়ে যেতে খুব একটা সময় লাগার কথা না তার।

কোস্টারিকার বিপক্ষে শেষ মুহূর্তের লক্ষ্যভেদের আগে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। যদিও কাজে লাগাতে পারেননি। তাকে ফাউল করায় ব্রাজিল পেনাল্টিও পেয়েছিল, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) তা বাতিল হয়ে যায়। তবে গোল করেই মাঠ ছেড়েছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। গোল ডটকম

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা:

খেলোয়াড়

ম্যাচ

গোল

পেলে

৯২

৭৭

রোনালদো

৯৮

৬২

নেইমার

৮৭

৫৬

রোমারিও

৭০

৫৫

জিকো

৭১

৪৮

বেবেতো

৭৫

৩৯

রিভালদো

৭৪

৩৫

জাইরজিনহো

৮১

৩৩

রোনালদিনহো

৯৭

৩৩

আদেমির

৩৯

৩২

তোস্তা

৫৪

৩২

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক