বিশ্বকাপে ইতিহাস গড়লেন বেলজিয়ামের লুকাকু

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৮, ২০:২২আপডেট : ২৩ জুন ২০১৮, ২০:২২

রোমেলু লুকাকু বিশ্বকাপের আগেই বেলজিয়ামের শীর্ষ গোলদাতার মর্যাদা পান রোমেলু লুকাকু। মূল পর্বে এসেও গোলের ধারা ধরে রাখলেন তিনি। বেলজিয়ামের জার্সিতে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক ম্যানইউর এই স্ট্রাইকার।

বিশ্বকাপের এই আসরে পানামার বিপক্ষে জোড়া গোল করেন লুকাকু। তিউনিসিয়ার বিপক্ষেও প্রথম ৪৫ মিনিটে আসে আরও দুই গোল। তাতে এক আসরে ৪ গোল করে মার্ক উইলমটস (৩, ২০০২) ও জ্যান কিউলেমান্সকে (৩, ১৯৮৬) পেছনে ফেললেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার।

তাছাড়া বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপস মিলিয়েও দেশের শীর্ষ গোলদাতা লুকাকু। এনিয়ে দুটি শীর্ষ প্রতিযোগিতায় ৭ গোল তার।

১৯৮৬ সালে আর্জেন্টিনা গ্রেট ডিয়েগো ম্যারাডোনার পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন এভারটনের সাবেক তারকা।

পানামার বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুই গোল করা লুকাকু টানা দ্বিতীয় ম্যাচে জোড়া লক্ষ্যভেদ করে আরেকটি রেকর্ড স্পর্শ করেছেন। বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে উইলমটসের পাশে বসেছেন তিনি। বিশ্বমঞ্চে দুজনেরই গোল ৫টি।

এনিয়ে বেলজিয়ামের হয়ে ৪০ গোল করলেন লুকাকু। গত ৬ জুন মিশরের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে সর্বকালের শীর্ষ গোলদাতা হন ৩১তম গোল করে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের