বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বয়স্ক একাদশ

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৮, ০০:১৪আপডেট : ২৭ জুন ২০১৮, ০০:১৬

বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বয়স্ক একাদশ রাশিয়াতে শেষ ষোলোতে যেতে নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। ‘ডি’ গ্রুপে বাঁচা মরার এই লড়াইয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বয়স্ক একাদশ ঘোষণা করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দলের গড় বয়স ৩০ বছর ১৮৯ দিন।

আগের দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া আর্জেন্টিনার এই ম্যাচে কোনও ভুল করা চলবে না। এই কথা মাথায় রেখে হোর্হে সাম্পাওলি অভিজ্ঞদের ওপর আস্থা রেখে একাদশ নামালেন নাইজেরিয়ার বিপক্ষে।

বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি গত রবিবার ৩১তম জন্মদিন পালন করেছেন। তার নেতৃত্বে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। বয়সে ত্রিশের কোটায় পড়েছেন, একাদশে এমন খেলোয়াড়রা হলেন- হাভিয়ের মাসচেরানো, গনসালো হিগুয়েইন, নিকোলাস ওতামেন্দি, এনসো পেরেস, আনহেল দি মারিয়া ও ফ্রাঙ্কো আরমানি।

সের্হিয়ো আগুয়েরোর বদলে একাদশে এসেছেন হিগুয়েইন, আর দুই ম্যাচে ফ্লপ করা গোলরক্ষক উইলফ্রেদো কাবায়েরো বাদ পড়েছেন। গোলপোস্টের নিচে দায়িত্ব পেয়েছেন আরমানি।

আর্জেন্টিনা একাদশ: ফ্রাঙ্কো আরমানি, গ্যাব্রিয়েল মেরকাদো, নিকোলাস তাগলিয়াফিকো, এভার বানেগা, গনসালো হিগুয়েইন, লিওনেল মেসি, হাভিয়ের মাসচেরানো, আনহেল দি মারিয়া, এনসো পেরেস, মার্কোস রোহো ও নিকোলাস ওতামেন্দি।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী