আর্জেন্টিনার জয়ে মাশরাফির উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৮, ১৫:৪৯আপডেট : ২৭ জুন ২০১৮, ১৮:৩২

ছেলে-মেয়েকে নিয়ে মাশরাফির জয় উদযাপন। ছবি-ফেসবুক নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করছে আর্জেন্টিনা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন জয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এমনকি জয়ের পর ছেলে সাহেল মুর্তজা ও মেয়ে হুমায়রা মুর্তজার সঙ্গে জার্সি পরে নিজের ফেসবুকে ছবি পোস্ট করেছেন।

মাশরাফি বড় হয়েছেন ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখেই। আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের পায়ের জাদু তার মন জয় করে নিয়েছিল সেসময়ে। সেই থেকেই ‘নড়াইল এক্সপ্রেস’ আর্জেন্টিনার সমর্থক। বর্তমান প্রজন্ম অবশ্য মেসির খেলা দেখেই আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠছে। মাশরাফির ছেলে ও মেয়ে দুজনই তেমন। পুরো ম্যাচে ছেলে সাহেল, মেয়ে হুমায়রা এবং মাশরাফি নিজে জার্সি পরে ম্যাচ উপভোগ করেছেন। সেই সঙ্গে সাহেলের অদ্ভুত সাজতো ছিলই। ম্যাচশেষে সেই ছবি ফেসবুক পোস্ট করেন মাশরাফি। ক্যাপশনে লিখেন, ‘ওরা মেসি, আমি ম্যারাডোনা .........জেনারেশন কিছু করার নাই.......তবে সবাই আর্জেন্টিনা।’

এদিকে নাইজেরিয়াকে হারানোর পর এবার বিশ্বকাপ ট্রফি না জিতলেও হতাশ হবেন না বলে উল্লেখ করেছেন মাশরাফি। তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘পৃথিবীর একজন খেলোয়াড়কে দেখলে আমার আবেগ উতলায় আসে কেন জানিনা। সে না খেললেও মনে হয় না খেলছে না, আর্জেন্টাইন খেলোয়াড়দের ধন্যবাদ। আমার গুরুকে (ম্যারাডোনা) শান্তিতে একটা রাত ঘুমাতে দেওয়ার জন্য ........। গুরু আজ তুমি মন খুলে খাও, তোমার মতো খেলোয়াড় আমি দেখিনি। দেখতে চাইও না-৮৬।’

ছোটবেলায় হৈ-হুল্লোড় করে খেলা দেখা মাশরাফি এখনো হৈ-হুল্লোড় করেই খেলা দেখেন। যদিও প্রেক্ষাপটটা কেবল ভিন্ন। আগে চারপাশে কেবল বন্ধুরাই থাকতেন। এখন সেখানে পরিবারই বেশি প্রাধান্য পায়। আর্জেন্টিনার সব ম্যাচেই ঘরে আয়োজন করে খেলা দেখেন মাশরাফি। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচেও এর ব্যতিক্রম ঘটেনি।

/আরআই/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের