কোস্টারিকার সঙ্গে ড্র করেও শেষ ষোলোতে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৮, ০২:৫৩আপডেট : ২৮ জুন ২০১৮, ০৩:০০

ড্র করেও নকআউটে সুইজারল্যান্ড দুইবার এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি সুইজারল্যান্ড। কোস্টারিকার সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ড্র করেছে তারা ২-২ গোলে। এরপরও অবশ্য শেষ ষোলোতে যাওয়া আটকায়নি তাদের। ‘ই’ গ্রুপে ব্রাজিলের পেছনে থেকে রানার্স-আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে সুইসরা।

৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল, আর কোস্টারিকার সঙ্গে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে সুইজারল্যান্ড। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ঠিক হয়ে যাওয়ায় শেষ ষোলোতে ব্রাজিল মুখোমুখি হবে মেক্সিকোর। আর সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে খেলবে সুইডেনের বিপক্ষে।

কোস্টারিকার বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। তবে চলে যাওয়ার আগে শেষ কামড় মারতে চেয়েছিল তারা সুইজারল্যান্ডের গায়ে। লড়াই করেছে তাই তালে তাল মিলিয়ে। তবে শুরুতে এগিয়ে যায় সুইসরাই। ৩১ ‍মিনিটে কোস্টারিকার ছোট বক্সের ঠিক সামনে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ব্লেরিম জেমাইলি।

ওই গোলে এগিয়ে থেকে সুইজারল্যান্ড প্রথমার্ধ শেষ করলেও বিরতির পর খেলায় ফেরে কোস্টারিকা। ৫৬ মিনিটে কনকাকাফ অঞ্চলের দলটিকে সমতায় ফেরান কেন্দাল ওয়াটসন। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে জালে জড়িয়ে দেন তিনি।

ম্যাচ যখন ১-১ গোলের ড্রতে শেষ হওয়ার দিকে, ঠিক তখনই আবার সুইজারল্যান্ডকে উৎসবে ভাসান ইয়োসিফ দ্রিমিচ। ডেনিশ জাকারিয়ার বাড়ানো আড়াআড়ি লম্বা পাস বক্সের ভেতর ধরে ডান পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করে জয়ের স্বপ্ন দেখান দ্রিমিচ সুইসদের।

যদিও সেই স্বপ্নটা পূরণ হয়নি ইনজুরি টাইমের তৃতীয় মিনিটের আত্মঘাতী গোলে। পেনাল্টি পেয়েছিল কোস্টারিকা, তাতে ড্র করে বিশ্বকাপ শেষ করার সুযোগ পায় কনকাকাফ অঞ্চলের দলটি। স্পট কিকের গুরু দায়িত্বটা তুলে নেন অধিনায়ক ব্রায়ান রুইস। কিন্তু তার কিক আঘাত করে বারপোস্টে। কোস্টারিকান অধিনায়ক ব্যর্থ হলেও দুর্ভাগ্যের শিকার সুইজারল্যান্ড! বারে প্রতিহত হয়ে ফিরে আসা বল সুইস গোলরক্ষক ইয়ান সোমারের পিঠে লেগে জড়িয়ে যায় জালে।

তাতে ২-২ গোলের ড্রতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড-কোস্টারিকা। সমান্তরালে ড্র করলেও ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত হয়ে যায় সুইজারল্যান্ডের।

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী