শুধু রোনালদোকে নিয়ে ভাবছে না উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৮, ১৫:২৭আপডেট : ২৮ জুন ২০১৮, ১৬:৫৩

ক্রিস্তিয়ানো রোনালদো মিশর, সৌদি আরব ও রাশিয়াকে হারিয়ে গ্রুপসেরা উরুগুয়ে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইউরোপের চ্যাম্পিয়ন পর্তুগাল। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আসল পরীক্ষা হয়ে যাবে শনিবারের ম্যাচে। এই লড়াইয়ে ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে সতর্ক থাকলেও কেবল তাকে ঘিরে পরিকল্পনা সাজানো হচ্ছে না বললেন উরুগুয়ের ডিফেন্ডার সেবাস্তিয়ান কোটস।

পর্তুগাল অধিনায়ককে নিয়ে দুশ্চিন্তা করার যুক্তি আছে। প্রথম দুই ম্যাচে ৪ গোল করেছেন তিনি। ইরানের বিপক্ষে গ্রুপের শেষ লড়াইয়ে পেনাল্টি মিস না হলে টানা তৃতীয় ম্যাচে গোল হতো রোনালদোর।

উরুগুয়ে মানছে, এই বিশ্বকাপে পর্তুগালের ৫ গোলের চারটি করে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডই তাদের সবচেয়ে বড় হুমকি। কিন্তু কেবল রোনালদোর দিকে নজর দিলে বিপদ হতে পারে সতর্ক করলেন কোটস, ‘একই সমীহ নিয়ে আমরা তাকে প্রতিহত করব, ঠিক যেমন অন্যদের বেলায় করি। সে বিশ্ব তারকা। কিন্তু আপনি কেবল একজন খেলোয়াড়কে মাথায় রেখে ম্যাচের প্রস্তুতি নিতে পারেন না, পুরো একটি দল নিয়ে ভাবতে হবে।’

সেটপিস থেকে রোনালদো এবার বেশ সফল। সেই সুযোগ পর্তুগাল অধিনায়ককে না দিতে দলকে সতর্ক থাকতে বললেন মিডফিল্ডার মাতিয়াস ভেসিনো, ‘যখন অন্য দলে একজন (ফ্রিকিক) বিশেষজ্ঞ আছে, তখন বক্সের কাছাকাছি ফাউল না করতে চেষ্টা থাকতে হবে। মাঝে মধ্যে এটা অনিবার্য; যখন একজন মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার গোলে শট নিতে যায়, তখন আপনাকে সেটা করতেই হবে।’ গোল ডটকম

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের