এই বিদায় আমাদের প্রাপ্য: জার্মান এফএ

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৮, ১৬:২৩আপডেট : ২৮ জুন ২০১৮, ১৬:৪১

এই বিদায় আমাদের প্রাপ্য: জার্মান এফএ

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ হারের ইতিহাস ছিল না জার্মানির। সেই লজ্জাই পেতে হলো দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে। তাতে ৮০ বছরে প্রথমবার গ্রুপ থেকে ছিটকে গেল ৮ বার ফাইনাল খেলা দলটি। বিশ্ব চ্যাম্পিয়নদের এই বিদায় ফুটবল বিশ্বকে অবাক করলেও মেনে নিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

‘এফ’ গ্রুপের তলানিতে থেকে রাশিয়া বিশ্বকাপ শেষ হয়েছে জার্মানির। বিশ্বকাপে আসার আগে ৬ ম্যাচে মাত্র একটিতে জিতেছিল তারা। শিরোপা ধরে রাখার মিশনও তারা শুরু করে মেক্সিকোর কাছে হার দিয়ে। সাম্প্রতিক পারফরম্যান্সের হিসাবে এই দল ‘নকআউটে যাওয়ার যোগ্য নয়’ বলেছিলেন কোচ জোয়াকিম লো। তার সঙ্গে একমত দেশটির প্রধান ফুটবল সংস্থা।

জার্মানির অপ্রত্যাশিত বিদায়ের পর ডিএফবি তাদের টুইটারে হতাশা প্রকাশ করেছে, ‘প্রিয় ভক্তরা! আমরা ঠিক আপনাদের মতোই হতাশ!’

ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা, ‘একটি বিশ্বকাপ কেবল আসে প্রতি চার বছরে একবার, এবং অনেক বেশি প্রত্যাশা করেছিলাম আমরা। বিশ্ব চ্যাম্পিয়নদের মতো খেলতে পারিনি, তাই আমরা দুঃখিত। অনেক যন্ত্রণাদায়ক এটা, কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় আমাদের প্রাপ্য।’

তারা ভক্তদের উদ্দেশে আরও লিখেছে, ‘বিশ্বব্যাপী আপনাদের সমর্থন ছিল অসাধারণ। রিওতে ২০১৪ সালে আমরা একসঙ্গে উদযাপন করেছিলাম, কিন্তু ফুটবলে মাঝে মধ্যে আপনাকে হার মেনে নিতে হবে এবং স্বীকার করতে হবে আপনার প্রতিপক্ষ অনেক ভালো খেলেছে।’

গ্রুপের অন্য প্রতিপক্ষকে শুভ কামনা জানিয়েছে জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন, ‘পরের পর্বে ওঠায় সুইডেন ও মেক্সিকোকে আমরা অভিনন্দন জানাই এবং গতকালকের জয়ের জন্য দক্ষিণ কোরিয়াকেও। আতিথেয়তার জন্য রাশিয়াকে ধন্যবাদ!’

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম