ইংল্যান্ড-বেলজিয়ামের গ্রুপসেরা হওয়ার লড়াই

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৮, ১৯:২২আপডেট : ২৮ জুন ২০১৮, ১৯:২২

চলছে ইংল্যান্ডের প্রস্তুতি। ছবি: রয়টার্স শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে দুই দলেরই, এরপরও উত্তেজনা ছড়াচ্ছে ইংল্যান্ড-বেলজিয়াম ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই যে এখনও বাকি। দুদলের সামনেই ‘জি’ গ্রুপের সেরা হওয়ার হাতছানি। লক্ষ্যটা পূরণ করতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-বেলজিয়াম।

কালিনিনগ্রাদের ম্যাচে নামার আগে দুদলই দাঁড়িয়ে একই জায়গায়। দুই ম্যাচ জিতে ইংল্যান্ড-বেলজিয়ামের সমান ৬ পয়েন্ট। এমন কী গোল ব্যবধানও সমান (+৬)। ইংলিশরা প্রতিপক্ষের জালে ৮বার বল জড়ানোর বিপরীতে হজম করেছে ২ গোল। বেলজিয়ামের গোল করা ও হজম করার পরিসংখ্যান একই। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এই হিসাব উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিচ্ছে। রোমাঞ্চকর ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন বিটিভি, মাছরাঙ্গা, নাগরিক টিভি, টেন টু ও টেন থ্রি চ্যানেলের পর্দায়।

গোল ব্যবধানের সঙ্গে গোল পক্ষে (৮) ও বিপক্ষে (২) সমান হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জিতলেই হবে ইংল্যান্ড কিংবা বেলজিয়ামকে। ড্র হলে গ্রুপসেরা নির্ধারণ হবে ফেয়ার প্লে’র মাধ্যমে। এই জায়গায় ইংল্যান্ড সুবিধাজনক জায়গায় থেকে নামতে যাচ্ছে গ্রুপের শেষ ম্যাচে। ডিসিপ্লিনারি বিভাগে বেলজিয়ানদের চেয়ে একটি হলুদ কার্ড কম দেখেছে ইংলিশরা। কোনও দলই লাল কার্ড দেখেনি, তবে বেলজিয়ামের ৩ হলুদ কার্ডের বিপরীতে ‘থ্রি লায়ন্স’ দেখেছে ২টি হলুদ কার্ড।

‘জি’ গ্রুপের অন্য দুই দল তিউনিসিয়া ও পানামার বিপক্ষে দুদলই পেয়েছে সহজ জয়। তবে ইংল্যান্ড-বেলজিয়ামের ‘আসল’ লড়াই অপেক্ষা করছে শেষ ম্যাচে। বিশ্বকাপে তাদের মুখোমুখি লড়াই আগেও ছড়িয়েছে তুমুল উত্তেজনা। এবারের আগে ফুটবল মহাযজ্ঞে দুইবার দেখা হয়েছিল তাদের। ১৯৫৪ সালের প্রথম সাক্ষাতে ৮ গোলের থ্রিলারে ম্যাচটি ড্র হয়েছিল ৪-৪ গোলে।

পরের লড়াইটা আরও জমজমাট হয়েছিল ১৯৯০ বিশ্বকাপে। সেবার শেষ ষোলোতে দেখা হয়েছিল ইংল্যান্ড-বেলজিয়ামের। রোমাঞ্চের ডালি সাজিয়ে বসা বোলোনিয়ায় অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১১৯ মিনিটে গিয়ে ডেডিভ প্লাটের লক্ষ্যভেদে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইংল্যান্ড।

বৃহস্পতিবার দিবাগত রাতেও আরেকটি উত্তেজনাকর ম্যাচের প্রত্যাশা ফুটবল বিশ্বের। যে ম্যাচে দুদলই হয়তো বিশ্রামে রাখবেন তাদের সেরা খেলোয়াড়দের। বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস আগেই নিশ্চিত করেছেন এই ম্যাচে বিশ্রামে রাখবেন এবারের বিশ্বকাপে ৪ গোল করা রোমেলু লুকাকুকে। পানামার বিপক্ষে জোড়া লক্ষ্যভেদ করা ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার তিউনিসিয়ার বিপক্ষে আগের ম্যাচেও করেছেন ২ গোল। তার জায়গায় মিশি বাটশুয়াইকে দেখার সম্ভাবনাই বেশি।

বেলজিয়ামের প্রস্তুতি। ছবি: রয়টার্স ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট অবশ্য বিশ্রামের ব্যাপারে কোনও মন্তব্য করেননি। তবে যেহেতু শেষ ষোলো ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে, তাই তিনিও বিশ্রামে রাখতে পারেন সেরা খেলোয়াড়দের। আর সেই তালিকায় শুরুর দিকে থাকবেন অধিনায়ক হ্যারি কেইন। ৫ গোল করে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে বসা এই স্ট্রাইকারকে নকআউট পর্বে মানসিকভাবে সতেজ পেতে বিশ্রাম দিতে পারেন সাউথগেট। টটেনহাম তারকার জায়গায় দেখা যেতে পারে জেমি ভার্ডিকে।

সেরা একাদশ নিয়ে না নামলেও দুই দলের লক্ষ্য কিন্তু অভিন্ন। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন নিয়েই মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-বেলজিয়াম। কালিনিনগ্রাদে তাই অপেক্ষা করছে উত্তেজনায় ঠাসা এক ম্যাচ। ফিফা ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম