মার্সেলোর ইনজুরির কারণ হোটেলের বিছানা!

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৮, ২০:২১আপডেট : ২৮ জুন ২০১৮, ২০:২১

মার্সেলো পিঠের সমস্যায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন মার্সেলো। সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই লেফটব্যাকের চোটের কারণ হিসেবে হোটেল রুমের বিছানাকে দায়ী করেছেন ব্রাজিল দলের চিকিৎসক।

ম্যাচ ঘড়িতে তখন পেরিয়েছে মাত্র ১০ মিনিট। খেলার শুরু থেকেই পিঠের সমস্যায় ভোগা মার্সেলো আর পারলেন না, বাধ্য হলেন মাঠ ছাড়তে। হঠাৎই পিঠের চোটে পড়ার কারণ অনুসন্ধানে লেগে পড়ে ব্রাজিলের চিকিৎসক দল। প্রাথমিকভাবে তাদের ধারণা, মার্সেলোর ঘুমানোর সমস্যার কারণে এমনটা হয়েছে। দলের চিকিৎসক রোদ্রিগো লাসমার জানিয়েছেন, হোটেলের ম্যাটট্রেসের কারণে মার্সেলোর সমস্যা হতে পারে।

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। জয়ের স্বস্তি থাকলেও ব্রাজিলের জন্য দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে মার্সেলোর চোট। গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে শেষ ষোলোতে আরও বেশি দরকার সেলেসাওদের। লাসমার অবশ্য আশাবাদী পরের ম্যাচে মার্সেলোর খেলার ব্যাপারে। তবে সোমবার মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে মার্সেলোর ঘুমানোর জায়গাটা ভালো হওয়ার দিকে জোর দিয়েছেন তিনি।

রিয়াল মাদ্রিদ ফুলব্যাকের চোটের অবস্থা জানাতে গিয়ে লাসমার বলেছেন, ‘ঠিকঠাক পরীক্ষা-নিরীক্ষা হওয়ার আগে নিশ্চিত করে আসলে কিছু বলা যাচ্ছে না। হোটেলের ম্যাটট্রেসের কারণে চোটটা হতে পারে। এখন আমাদের শান্ত থাকতে এবং অপেক্ষা করতে হবে সামনের কয়েকদিনের জন্য।’

গত ফেব্রুয়ারিতে হ্যামিস্ট্রিং চোটে রিয়াল মাদ্রিদের তিনটি ম্যাচ মিস করেছিলেন মার্সেলো। এছাড়া সাম্প্রতিক সময়ে চোট খুব একটা ভুগায়নি তাকে। লাসমার তার পিঠের সমস্যাকেও ‘সামান্য’ হিসেবেই দেখছেন।

বিশ্বকাপ শুরুর পর ব্রাজিলে এটি তৃতীয় চোটের ধাক্কা। মার্সেলোর আগে চোটে পড়েছেন রাইটব্যাক দানিলো ও উইঙ্গার দগলাস কোস্তা। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম