ইংল্যান্ডকে নিয়ে চিন্তিত কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৮, ১৪:৪০আপডেট : ২৯ জুন ২০১৮, ১৮:৩৮

ইংল্যান্ড ফুটবল দল

শেষ ষোলোতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে কলম্বিয়া। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে আসা ইংলিশদের নিয়ে সতর্ক লাতিন আমেরিকার দলটির কোচ হোসে পেকেরমান। তার কাছে ইংল্যান্ড ‘ধ্বংসাত্মক’ দল।

রাশিয়া বিশ্বকাপে উড়তে থাকা ইংল্যান্ড গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে গেছে বেলজিয়ামের বিপক্ষে। হারটা ‘থ্রি লায়ন্স’-এর জন্য ‘আশীর্বাদ’ হয়েই এসেছে। রানার্সআপ হয়ে গ্রুপ পর্ব শেষ করায় সেমিফাইনালে যাওয়ার পথটা তুলনামূলক সহজ হয়েছে ইংলিশদের। নকআউট পর্বের শুরুতে তাদের পেরোতে হবে কলম্বিয়ার বাধা।

সেনেগালকে ১-০ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে উঠেছে কলম্বিয়া। গ্রুপ পর্ব উতরে গেলেও নকআউট পর্ব নিয়ে চিন্তিত দলটির কোচ পেকেরমান। ইংল্যান্ডের দুর্দান্ত ফুটবলই কপালে চিন্তার ভাঁজ ফেলছে তার। ইংলিশদের নিয়ে ভয়টা গোপন রাখেননি তিনি, ‘শেষ ষোলোতে জায়গা পাওয়া মানে বিশ্বের সেরা ১৬ দলের একটি হওয়া। ইংল্যান্ডের তরুণ দলটি ধ্বংসাত্মক ও আত্মবিশ্বাসী। ওদের একক পারফরম্যান্সের দুর্দান্ত খেলোয়াড় আছে। তাছাড়া ওরা গ্রুপ পর্বটা সহজেই পেরিয়ে এসেছে।’

ইংল্যান্ডকে সমীহ করলেও নিজেদের ওপর বিশ্বাস আছে কলম্বিয়ান কোচের, ‘আমি নিশ্চিত এখন অন্যরকম ম্যাচের মুখোমুখি হতে হবে। এখানে বাঁচা-মরার লড়াই, আর এই পরিস্থিতিতে আপনাকে শুরু থেকেই ভালো ফুটবল খেলতে হবে। ইংল্যান্ড যা নিয়েই আসুক, কলম্বিয়াও ভালো ফলের আত্মবিশ্বাস নিয়ে নামবে।’

কলম্বিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে সেনেগালের। হার তো অবশ্যই কারণ, তবে আফ্রিকান দেশটি ছিটকে গেছে আসলে ‘ফেয়ার প্লে’ নিয়মে। জাপানের সঙ্গে গোল ব্যবধান, গোল পক্ষে ও বিপক্ষে, মুখোমুখি হিসাব সমান হওয়ায় বেশি হলুদ কার্ড দেখায় বাদ পড়তে হয়েছে সেনেগালকে। এ প্রসঙ্গে পেকেরমানের বক্তব্য, ‘নিয়ম তো নিয়মই। আমরা কিন্তু নিয়মটা জেনেই বিশ্বকাপে খেলতে নেমেছি। তাই এটা নিয়ে বাড়তি কথা বলার সুযোগ নেই।’ গোল ডটকম

/কেআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী