আড়াই মিলিয়ন ইউরো বাঁচাতে গিয়ে বিশ্বকাপে নেই ইতালি!

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৮, ১৭:৫৫আপডেট : ৩০ জুন ২০১৮, ১৮:২৩

আন্তোনিও কন্তের সঙ্গে কার্লো তাভেচ্চিও (ডানে) ২.৫ মিলিয়ন ইউরো বেতন বেশি চেয়েছিলেন আন্তোনিও কন্তে, কিন্তু রাজি হননি ইতালি ফুটবল ফেডারেশনের তখনকার সভাপতি কার্লো তাভেচ্চিও। এখন তাই আক্ষেপের শেষ নেই তার। ইতালির সাবেক এই ফুটবল প্রধান মনে করেন, কন্তে কোচ থাকলে বিশ্বকাপে খেলতো আজ্জুরিরা।

জুভেন্টাসের কোচ হিসেবে ধারাবাহিক সাফল্য কন্তেকে পাইয়ে দেয় ইতালি জাতীয় দলের চাকরি। তুরিনের ক্লাবটিকে টানা তিনটি স্কুদেত্তো জেতানোর পর ইতালির দায়িত্ব নিয়েও গুছিয়ে নিয়েছিলেন দলকে। শুরুতে কন্তের ট্যাকটিকস নিয়ে সমালোচনা হলেও ইউরোতে আজ্জুরিদের পারফরম্যান্স মনে ছুঁয়ে যায় ফুটবলপ্রেমীদের। যদিও কোয়ার্টার ফাইনালেই ইতালির যাত্রা থেমে গিয়েছিল স্পেনের বিপক্ষে হেরে।

২০১৬ সালের ইউরোর আগেই অবশ্য কন্তে জানিয়ে দেন, ফ্রান্সের প্রতিযোগিতা শেষে আর থাকছেন না ইতালির কোচ। সে মতো টুর্নামেন্ট শেষে নতুন ঠিকানা করেন চেলসি। তবে কন্তে থাকতে চেয়েছিলেন আজ্জুরিদের কোচ হিসেবে, আর তার জন্য ২.৫ মিলিয়ন ইউরো বাড়ানোর প্রস্তাব করেছিলেন ইতালি ফুটবল ফেডারেশনের কাছে।

যদিও রাজি হননি তখনকার সভাপতি তাভেচ্চিও। দায়িত্ব তুলে দেন নতুন কোচ জিয়ান পিয়েরো ভেনতুরার হাতে, যিনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবল মহাযজ্ঞে তুলতে ব্যর্থ হয়ে বরখাস্ত হন। দিনকয়েক পর তাভেচ্চিও নিজেও সরে দাঁড়ান পদ থেকে।

এতদিন পর ইতালি ফুটবলের ব্যর্থতা নিয়ে তাভেচ্চিও কথা বলেছেন ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’-এর সঙ্গে। যেখানে জীবনের সবচেয়ে বড় আক্ষেপের কথা জানাতে গিয়ে বলেছেন, ‘কন্তের চাওয়া ২.৫ মিলিয়ন ইউরো আমি দেইনি। অথচ তিনটি প্রীতি ম্যাচ খেললেই আমি এটা পেয়ে যেতাম। আন্তোনিও তখন ৪ মিলিয়ন ইউরো পেতো, আর ওর চাওয়া ছিল ৬.৫ মিলিয়ন ইউরো। ওটা দিলে সে আজ্জুরিদের সঙ্গে থাকতো, এবং আমরা এখন বিশ্বকাপ খেলতাম।’

সুইডেনের বিপক্ষে প্লে অফে হেরে স্বপ্নভঙ্গ হয় ইতালির। এই সুইডিশরাই এখন ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নামতে যাচ্ছে নকআউট পর্বে, যে গ্রুপ থেকে বিদায় নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সুইডেনের খেলার প্রশংসাও ঝরেছে তাই তাভেচ্চিও’র কণ্ঠে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী