টাইব্রেকারে ডেনমার্ককে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০১৮, ০২:৪৭আপডেট : ০২ জুলাই ২০১৮, ০৩:২৯

সুবাসিচ বীরত্বে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া অতিরিক্ত সময়ে লুকা মদরিচের পেনাল্টি ঠেকিয়ে বীরত্ব দেখানো ক্যাস্পার স্মেইকেল পারলেন না টাইব্রেকারে দলকে বাঁচাতে। তার চেয়ে এক ধাপ এগিয়ে ছিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দানিয়েল সুবাসিচ। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে তিনটি শট ঠেকান তিনি। আর ইভান রাকিতিচের তৃতীয় সফল শটে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। টাইব্রেকারে ৩-২ গোলে জিতে ১৯৯৮ সালের সাফল্যের পুনরাবৃত্তির আশা জাগিয়ে রাখলেন রাকিতিচ-মদরিচরা।

ক্রোয়েশিয়া সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়ার। রবিবার আগের ম্যাচে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রুশরা।

মস্কোর পর একই দিন নোভগোরদেও শেষ ষোলোর ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ৪ মিনিটে ২ গোলে ডেনমার্ক ও ক্রোয়েশিয়ার ম্যাচ দারুণ উত্তেজনা ছড়িয়েছিল। ১-১ গোলে নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধেই ম্যাচ জিততে পারত ক্রোয়েটরা। কিন্তু মদরিচের পেনাল্টি শট ব্যর্থ করে দেন স্মেইকেল। তবে আসল পরীক্ষায় প্রতিপক্ষ গোলরক্ষকের চেয়ে পিছিয়ে ছিলেন ডেনিস গোলরক্ষক।

ডেনমার্কের গোলরক্ষক স্মেইকেলের সব চেষ্টা ব্যর্থ হলো প্রথম দুটি শট সফলভাবে লক্ষ্যভ্রষ্ট করেন সুবাসিচ ও স্মেইকেল। পরের দুটি করে শটে লক্ষ্যভেদ করে দুই দল। তবে স্কোনের চতুর্থ শট রুখে দেন সুবাসিচ, স্মেইকেল তারপরই পিভারিচকে ঠেকিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। তবে ম্যাচের ফল নির্ধারণ হয়ে যায় পঞ্চম শটে। সুবাসিচ তার ডান পা ব্যবহার করে নিকোলাই জর্গেনসেনকে ঠেকালেও রাকিতিচ জয়সচূক গোল এনে দেন।

তার আগে দারুণ শুরু করে দুই দল। ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতে গোল উদযাপন করে ডেনমার্ক, ৫৮ সেকেন্ডের গোলে এগিয়ে যায় তারা। জোনাস নুডসেনের লম্বা থ্রো থেকে ক্রোয়েটদের ডিবক্সের বল পান থোমাস ডিলানে। বাঁ দিকে বল বাড়িয়ে দেন তিনি। মাতিয়াস জর্গেনসেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দোমাগো ভিদার পায়ের নিচ দিয়ে বল পাঠিয়ে সুবাসিচকে পরাস্ত করেন। ২০১৪ সালে ঘানার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসে ২৯ সেকেন্ডে গোল করেছিলেন। এদিন হলো বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম গোল।

মানজুকিচ ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান তবে ডেনিসদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি ক্রোয়েশিয়া। ৪ মিনিটে ক্রিস্টেনসেন বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বাঁ পোস্টে দাঁড়ানো মারিও মানজুকিচ সমতা ফেরানো গোল করেন।

বিশ্বকাপে এনিয়ে চতুর্থবার চার মিনিটের মধ্যে দুই গোল হলো। আর দুই দলের চার মিনিটে দুই গোল দেওয়ার ঘটনা ঘটল কেবল দ্বিতীয়বার।

পরের সুবর্ণ সুযোগটি পেয়েছে ক্রোয়েশিয়া ২৯ মিনিটে। বেশ দূর থেকে গোলমুখে শট নেন রাকিতিচ। স্মেইকেল সেটা প্রতিহত করলে উইং থেকে আন্তে রেবিচ ফিরতি শট নেন। আবারও ডেনিস গোলরক্ষক বাধা হন, বল পাঠান সামনের দিকে। গোলপোস্টের সামনে বেশ ফাঁকা জায়গায় বল পান ইভান পেরিসিচ, কিন্তু তিনি জোরালো শট মারেন গোলবারের উপর দিয়ে।

৩৯ মিনিটে ফ্রি কিক থেকে মদরিচের নিখুঁত ক্রসে দেহান লভরেন লক্ষ্যে হেড করেছিলেন, কিন্তু বল চলে যায় গোলবারের পাশ দিয়ে। পরের মিনিটে ইউসুফ পলসেনের পাস থেকে বল পায়ে নিতে পারেননি ডেনমার্ক স্ট্রাইকার আন্দ্রেস কর্নেলিয়াস।

৫৮ সেকেন্ডের গোলে এগিয়ে যায় ডেনমার্ক ৪৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে পাস পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন রাকিতিচ। তার দুর্বল শট ডাইভ দিয়ে থামান স্মেইকেল।

দ্বিতীয়ার্ধে ফিরে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ডেনমার্ক। যদিও দুর্বল ফিনিশিংয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। পলসেন ও এরিকসেনের ওয়ান-টু পাসে কর্নেলিয়াসের শট গোলবারের পাশ দিয়ে ব্যর্থ হয়। বদলি নেমে নিকোলাই জর্গেনসেন ৭২ মিনিটে দারুণ সুযোগ পেয়েও সুবাসিচের কাছে সরাসরি বল দেন।

নির্ধারিত সময়ের শেষ ৫ মিনিট পেরিসিচ দুইবার লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন গোলবারের উপর দিয়ে বল মেরে।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে ২৭ গজ দূর থেকে নেওয়া রাকিতিচের শট বাঁ পোস্টের পাশ দিয়ে চলে যায়।

 পেনাল্টি মিস করলেও মদরিচের ওপর আস্থা রাখলেন কোচ অতিরিক্ত সময়ের দুই অর্ধে সুযোগ তৈরি করেছে কেবল ডেনমার্ক। ৯৯ মিনিটে বাঁ পা দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ে লক্ষ্যে শট নেন স্কোনে। কিন্তু বল চলে যায় গোলবারের পাশ দিয়ে। বাঁ প্রান্ত থেকে পিওনে সিস্তোর ১০৭ মিনিটের শট গোলপোস্টের সামনে দিয়ে মাঠের বাইরে চলে যায়।

যদিও তাদের হতাশ করে অতিরিক্ত সময়েই ম্যাচ জেতার সুযোগ পায় ক্রোয়েশিয়া ১১৪ মিনিটে। দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডিবক্সে ঢুকে পড়েছিলেন রেবিচ, তিনি শট নেওয়ার আগেই জর্গেনসেনের চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান। পেনাল্টি শট নেন মদরিচ। কিন্তু তার নিচু শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান স্মেইকেল। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড তার ওই সুযোগ নষ্টের হতাশা কাটান টাইব্রেকারে গোল করে। এই উত্তেজনায় ঠাঁসা লড়াইয়ে সব হিসাব চুকিয়ে দেন তার মাঝমাঠের আরেক সঙ্গী রাকিতিচ।

১৯৯৮ সালের পর প্রথমবার নকআউটে জিতল ক্রোয়েশিয়া। আগামী ৭ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ রাশিয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী