বিশ্বকাপে ব্রাজিলের গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০১৮, ২২:১৭আপডেট : ০২ জুলাই ২০১৮, ২২:৩৩

নেইমারের গোলটি ছিল বিশ্বকাপে ব্রাজিলের ২২৭তম শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ৫১ মিনিটে নেইমারের গোলে রেকর্ড গড়েছে ব্রাজিল। সোমবার সামারা অ্যারেনায় ২-০ গোলে জিতে জার্মানিকে টপকে এখন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক পাঁচবারের চ্যাম্পিয়নরা।

উইলিয়ানের বাড়িয়ে দেওয়া বল ব্যাকপোস্ট থেকে জালে ঠেলে দেন নেইমার। এটি ছিল বিশ্বমঞ্চে ব্রাজিলের ২২৭তম গোল। পরে আরও একটি গোল যোগ করে তারা। এনিয়ে বিশ্ব আসরে তাদের গোল দাঁড়াল ২২৮টি।

এই বিশ্বকাপে তাদের গোল ৭টি। ব্রাজিল এক আসরে সবচেয়ে বেশি গোল দিয়েছে ২২টি। ১৯৫০ সালে নিজ দেশে ওইবার উরুগুয়ের কাছে ফাইনালে হারে তারা।

জার্মানির সঙ্গে ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে। কারণ জার্মানরা গ্রুপেই বিদায় নিয়েছে। অন্তত আরও চার বছর এই রেকর্ডটা নিজেদের করে রাখবে সেলেসাওরা।

ব্রাজিল ও জার্মানির ধারেকাছে নেই আর কোনও দল। ১৩৭ গোল করে আর্জেন্টিনা এই তালিকায় তিন নম্বরে। বিশ্বকাপে গোলের সেঞ্চুরি করা অন্য দুটি দল ইতালি (১২৮) ও ফ্রান্স (১১৩)। রাশিয়ার কাছে রবিবার শেষ ষোলো হেরে বিদায় নেওয়া স্পেন আটকে গেছে ৯৯ গোলে।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম