নেইমারের আলোয় উদ্ভাসিত ব্রাজিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ২২:৪১আপডেট : ০২ জুলাই ২০১৮, ২৩:০০



নেইমারের গোল উদযাপন ব্রাজিলের কোচ তিতে অনেকটা ঘোষণার সুরে বলেছিলেন, জ্বলে উঠবেন নেইমার, নিজের শতভাগ দিতে পারবেন শেষ ষোলোর লড়াইয়ে। কোচের কথাই রাখলেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। মেক্সিকোর বিপক্ষে নিজে করলেন প্রথম গোল, আর দ্বিতীয়টি করালেন ফিরমিনোকে দিয়ে। ২-০ গোলের মধুর জয়ে ব্রাজিল এখন কোয়ার্টার ফাইনালে, আর যে জয়ের প্রধান রূপকার নেইমার।

ক্লাব ফুটবলে অনেক সাফল্য তার, কিন্তু জাতীয় দলের জার্সিতে সাফল্য বলতে কনফেডারেশনস কাপের শিরোপা আর অলিম্পিকের স্বর্ণপদক। বিশ্বকাপ তো চরম আক্ষেপের জায়গা নেইমারের। চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মারাত্মক ইনজুরিতে পড়ে চলে যান মাঠের বাইরে। নেইমারকে ছাড়া সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের বিধ্বস্ত হওয়ার কথা সবারই জানা।

গত ফেব্রুয়ারিতে ফরাসী লিগে খেলার সময় আবার ইনজুরিতে পড়ে ব্রাজিল-ভক্তদের শঙ্কায় ফেলে দিয়েছিলেন নেইমার। তবে ধীরে-ধীরে সেরে উঠে হেক্সা মিশন নিয়ে পা রেখেছেন রাশিয়ায়। গ্রুপ পর্বের তিন ম্যাচে একটু একটু করে তার পারফরম্যান্সের উন্নতি হয়েছে। প্রথম রাউন্ডে অবশ্য একটার বেশি গোল পাননি।

জ্বলে উঠলেন মেক্সিকোর বিপক্ষে। গোল করার পাশাপাশি আক্রমণেও ভূমিকা রেখেছেন নেইমার। প্রতিপক্ষের ডিফেন্ডাররা অনেক চেষ্টা করেও আটকাতে পারেননি তাকে। বাঁ প্রান্ত থেকে উইলিয়ানের বাড়ানো বলে নেইমারের স্লাইড জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে সামারা অ্যারেনা।

নিজে গোল করে থামেননি। আক্রমণে ভূমিকা রেখে বদলি ফিরমিনোকে গোল পেতে সহায়তা করেছেন। নেইমারের পাসে ফিরমিনো পা ছুঁইয়ে দিতেই আবার সাম্বা তারকাদের উল্লাস!

ম্যাচের আগে নেইমার বলেছিলেন, ‘আমি গোল করতে আশাবাদী। আমি কারও চেয়ে ভালো হতে চাই না, শুধু নিজেকে ছাড়িয়ে যেতে চাই। এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। বিশ্বকাপ জয় আমার স্বপ্ন।’ 

নেইমারের হাত ধরে স্বপ্ন পূরণের পথেই রয়েছে ব্রাজিল। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম